সারাদেশ

বৃষ্টিতে ফিরেছে স্বস্তি, কমেছে লোডশেডিং

এহসানুল হক (ঈশ্বরগঞ্জ) ময়মনসিংহ: ভাদ্র মাসে টানা দাবদাহের পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত এক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সর্বশেষ সোমবার (৫ সেপ্টেম্বর) টানা বৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত টানা ১ ঘন্টা এই বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ভারত যাচ্ছে ২ হাজার ৪৫০ টন ইলিশ

এর আগে সকাল থেকে আকাশে মেঘ ছিল, হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। বৃষ্টিতে ঈশ্বরগঞ্জে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি। সেই সঙ্গে কমেছে লোডশেডিং।

এদিকে, টিপটিপ বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটতে দেখা গেছে। তাদের সঙ্গে অভিভাবকেরাও ছিলেন। বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করেছে মানুষ। অন্যদিকে বৃষ্টি উপেক্ষা করেই যাত্রী নিয়ে ছুটছে রিকশা চালকরা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কৃষকেরাও। বৃষ্টির আগমনে চলতি আমন মৌসুমে ভালো ফলনের আশা করছেন তারা।

আরও পড়ুন: ভার‌ত যাওয়া হ‌লো না পররাষ্ট্রমন্ত্রীর

ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও বায়তুল কুরআন মাদ্রাসার সামনে কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা হলো। তাদের মধ্যে একজন রোজিনা আক্তার। তিনি বলেন, ‘কতদিন পর শান্তি পাওয়া গেল। যেখানে-সেখানে দাঁড়িয়ে কথা বলা যাচ্ছে। এর আগে প্রচণ্ড রোদে শরীর পুড়ে যাওয়ার উপক্রম হতো।’

বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদাও কমে গেছে। বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অধিকাংশ স্থানে লোডশেডিং খুব কমই হচ্ছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যেখানে দুই ঘণ্টা লোডশেডিং হতো, সেখানে এলাকাভেদে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা লোডশেডিং হচ্ছে।

আরও পড়ুন: জনপ্রিয়তায় ভীত হয়ে পড়েছে সরকার

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ঈশ্বরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম অনিতা বর্ধণ বলেন, ‘ বর্তমানে রাত ১২ টা থেকে সকাল ছয়টা পর্যন্ত সেচের জন্য কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান করা হচ্ছে। আমন মৌসুমে কৃষকের কথা চিন্তা করে সেচকাজে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছে সরকার। তাই এখন লোডশেডিং আগের চেয়ে কম দেওয়া হচ্ছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যেখানে দুই ঘণ্টা লোডশেডিং হতো, সেখানে এলাকাভেদে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা লোডশেডিং হচ্ছে।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা