বোয়ালমারীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
সারাদেশ

বোয়ালমারীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ফকিরপাড়া গ্রামের মুন্নু ফকিরের বাড়ির সামনে থেকে রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে ১২শ ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফরিদপুর র‍্যাব-৮ এর একটি দল।

আরও পড়ুন : দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রাব্বি ফকির (১৯) এবং মো. রবিউল ইসলাম রবীন (২৯)। রাব্বি ফকির উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ফকিরপাড়া গ্রামের মো. মুন্নু ফকিরের ছেলে এবং রবিউল বোয়ালমারী পৌরসভার শিবপুর গ্রামের মো. বাবুল কাজীর ছেলে।

এ ঘটনায় ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন : জনপ্রিয়তায় ভীত হয়ে পড়েছে সরকার

থানা সূত্রে জানা যায়, রোববার বিকেলে বোয়ালমারী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ও নিয়মিত টহল দিচ্ছিলেন ফরিদপুর র‍্যাব-৮ এর একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর র‍্যাব-৮ এর ডিএডি মো. আবুল বাশারের নেতৃত্বে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ফকিরপাড়া গ্রামের মুন্নু ফকিরের বসতবাড়ির সামনে থেকে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা রাব্বি ফকিরের নিকট থেকে ৮শ এবং রবিউল ইসলামের নিকট থেকে ৪শ ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় ফরিদপুর র‍্যাব-৮ এর ডিএডি মো. আবুল বাশার বাদি হয়ে রোববার রাত ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মামলা করেছেন।

আরও পড়ুন : ভার‌ত যাওয়া হ‌লো না পররাষ্ট্রমন্ত্রীর

গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার -ইন- চার্জ মো:আব্দুল ওহাব বলেন - ইয়াবা আটকের ঘটনায় ফরিদপুর র‍্যাব-৮ বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

অভিযুক্তদের নিকট থেকে ১২৯৫ পিস ইয়াবা উদ্ধার করে। তাদেরকে সোমবার (০৫/০৯/২০২২ইং) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা