ছবি: সংগৃহীত
অপরাধ

রেস্টুরেন্টের আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার ৫

রংপুর ব্যুরো: রংপুর নগরীর চারতলা মোড় এলাকায় টুইন রুফটপ রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এস এম মঞ্জুর মোর্শেদ লিংকন নামের এক ব্যবসায়ী।

আরও পড়ুন: গাইবান্ধায় পুরোনো কাপড়ের দোকানে ভিড়

নিজ বাড়ির ছাদে রেস্টুরেন্ট হওয়ায় বাসায় ইয়াবা ও ফেনসিডিল রেখে খুব সহজে চাতুরতার সঙ্গে ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। ওই রেস্টুরেন্টে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পেয়েছে গোয়োন্দা পুলিশ। অবশেষে রেস্টুরেন্টের মালিকসহ ৫ মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- রংপুর নগরীর কলেজ রোডের চারতলা মোড়ের কাশেম টাওয়ারের স্বত্ত্বাধিকারি এস এম মীর কাশেমের ছেলে টুইন রুফটপ রেস্টুরেন্টের মালিক এস এম মুঞ্জুর মোর্শেদ ওরফে লিংক (৫১), কুড়িগ্রামের নাগেশ্বরী থানার বাগডাঙ্গা এলাকার ইয়াকুব আলীর ছেলে মাসুদ রানা (৩২), রংপুর নগরীর আশরতপুর পার্কের মোড় এলাকার মৃত জাহিদুল ইসলামের ছেলে সামিউল আলম ওরফে রতন (৩২), নগরীর ধর্মদাস মিলন পাড়ার কোরবান আলীর ছেলে মোশাররফ হোসেন (৩৫) ও নগরীর শালবন এলাকার আব্দুল মালেক ব্যাপারীর ছেলে শিপন মিয়া (২৭)।

আরও পড়ুন: টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

তিনি জানান, এস এম মুঞ্জুর মোর্শেদ ওরফে লিংকন চারতলা মোড় এলাকায় অবস্থিত নিজ ৬ তলা ভবনের ছাদে টুইন রুফটপ রেস্টুরেন্টের ব্যবসা শুরু করেন। ব্যবসার আড়ালেই অধিক লোভের আশায় মাদকের কারবারও শুরু করেন। দীর্ঘদিন ধরে মাদকের কারবার করছেন তিনি।

আরও পড়ুন: দাম বেশি নিলে ৩৩৩ নম্বরে ফোন

এমন তথ্যের ভিত্তিতে রোববার (১৪ জানুয়ারি) টুইন রেস্টুরেন্টে হানা দেয় রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। রেস্টুরেন্টে অভিযান পরিচালনার সময় মাদক ক্রয়-বিক্রয়কালে হাতেনাতে তাকেসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ১৬৩ পিস ইয়াবা ও ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, রংপুর নগরীর অভিজাত রেস্টুরেন্টে ব্যবসার আড়ালে এক শ্রেণির অসাধু চক্র মাদকের কারবার করছে- এমন তথ্যের ভিত্তিতে টুইন রুফটপ রেস্টুরেন্টে অনেক তথ্য যাচাই-বাছাই করে অভিযান পরিচালনা করে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এ রেস্টুরেন্টের সঙ্গে আরও কেউ বা অন্য কোনো রেস্টুরেন্টের যোগসূত্র আছে কি না বা এখান থেকে কারা মাদক ক্রয় বিক্রয় করে, সেগুলো তথ্য সংগ্রহ করা হচ্ছে।

গ্রেফতারদের বিরুদ্ধে মেট্রোপলিটন কোতয়ালি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা