ছবি: সংগৃহীত
অপরাধ

৬০০ পিছ ইয়াবাসহ যুবক আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলার সুকেন্দ্রপাড়া ব্রিজ এলাকা থেকে মো. এনাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের যৌথসভা কাল

শনিবার (১৩ জানুয়ারী) রাত সাড়ে ১০ টার সময় ৬০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে রামগড় থানা পুলিশ।

আটককৃত মো. এনাম চট্টগ্রাম জেলার ফটিকছড়ির ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ২ নং ওর্য়াড কাঞ্চননগরের মো. মকবুল আহাম্মদ ও হোসনে আরা বেগমের ছেলে।

আরও পড়ুন: সোয়া ৪ কোটি টাকার সেতুতে সাঁকো দিয়ে চলাচল

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মহসিন মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রামগড় থানার অফিসার ওসি (তদন্ত) ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে বিধি মোতাবেক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা