ছবি: সংগৃহীত
অপরাধ

বেগমগঞ্জে হত্যা মামলায় বন্ধু গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত ইসমাইল হোসেন আসিফ (২২) হত্যা মামলার অন্যতম এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আরও পড়ুন: নির্বাচন বর্জনকারিরা ষড়যন্ত্র করছে

গ্রেফতার ইব্রাহিম খলিল সাগর (২৩) জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে আবেদ মুন্সী বাড়ির মো. মনির আহমদের ছেলে।

শুক্রবার (১২ জানুয়ারি) সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আসিফের সাথে মামলার এজাহারনামীয় আসামিদের সাথে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ছিল। ভিকটিম ও মামলার আসামিরা প্রায়ই একসাথে চলাফেলা করত ও আড্ডা দিত।

আরও পড়ুন: বিদেশী মদসহ মাদক কারবারি আটক

গত ৯ জানুয়ারি সকালে আসামি সাগর ও নিহত ভিকটিম মোটরসাইকেলযোগে বেগমগঞ্জের একলাশপুর গ্রামের ইসমাইল মিস্ত্রি বাড়ির সামনে যায়।

মোটরসাইকেল থেকে নেমে পায়ে হেঁটে ইসমাইল মিস্ত্রি বাড়ির মামলার প্রধান আসামি আরিফের বসত ঘরের সামনে গেলে মামলার অপর আসামিরা অজ্ঞাত কারণে ভিকটিমকে এলোপাথাড়ি মারধর শুরু করে।

কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান আরও জানান, একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

আরও পড়ুন: আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

এ ঘটনায় ভিকটিমের পিতা জয়নাল আবেদিন (৬৬) বাদী হয়ে ৮ জন এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।

পরে র‍্যাব হত্যা মামলার ছায়া তদন্তে নেমে অন্যতম এ আসামিকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা