সারাদেশ

ওজু করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ওজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন।

আরও পড়ুন: ভেঙে গেলো ললিত-সুস্মিতার প্রেম!

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের উত্তর রেহানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোমেনা আক্তার টুম্পা উপজেলার হাতিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. সালাউদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে টুম্পা ওজু করতে পুকুর ঘাটে যায়। ওই সময় সে পানিতে পড়ে মারা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন। তিনি বলেন, নিহত টুম্পা মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও সে একাধিকবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে। সোমবার বিকেলে বাবার বাড়ির বসত ঘরের পাশের পুকুরে সে ওজু করতে গেলে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পরে পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আরও জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় হাতিয়া একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা