ত্রিশাল পৌর বিএনপি'র কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
সারাদেশ

বিএনপি'র কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

মো:মনির হোসেন স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে পৌর বিএনপির অবৈধ কমিটি বাতিলের দাবিতে সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জুতা ঝাড়ু নিয়ে এক বিশাল মিছিল ত্রিশাল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন : লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

এ সময় মিছিলে ময়মনসিংহ(দঃ)জেলা বিএনপি'র আহবায়ক ডাক্তার মাহবুবুর রহমান লিটন এর বিরুদ্ধে উত্তপ্ত স্লোগান প্রদান কারে। পৌর বিএনপি'র সহস্রাধিক নেতাকর্মীর এই স্লোগানে স্লোগানে ত্রিশাল পৌর শহর প্রকম্পিত হয়ে ওঠে।

মিছিলে নেতৃত্বদেন আলহাজ্ব তারেকুল ইসলাম (সাবেক যুগ্ম আহবায়ক ত্রিশাল পৌর যুবদল,সাব্বির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ জেলা যুবদলের সদস্য হুমায়ূন করীর,অহিদুল ইসলাম,মাহবুল অলম,আবু সাঈদ সরকার (সুমন),সভাপতি জাতীয়তাবাদী জনতা দল ত্রিশাল পৌরসভা বাছির মন্ডল, ত্রিশাল পৌর যুবদল, আমিরুন ইসলাম, আহবায়ক ত্রিশাল পৌর ছাত্রদল,আবু সালেম,সদস্য সচিব ত্রিশাল উপজেলা ছাত্রদল।

আরও পড়ুন : দিল্লিতে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ত্রিশাল পৌর বিএনপি'র সম্মেলনকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে ডাক্তার মাহবুবুর রহমান লিটনের বাসায় অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোট বা সমর্থন ছাড়াই সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করলে এই ঘটনা ঘটে।

নেতাকর্মীরা জনান,কাউন্সিলরদের সমর্থন বা ভোট ছাড়াই সুপার ফাইভের ব্যক্তিগত রেজুলেশনের ভিত্তিতে সভাপতি পদে আলেক চান দেওয়ান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলনের নাম প্রস্তাব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন।

আরও পড়ুন : কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনব না

এতে অন্যান্য প্রার্থী,কাউন্সিলর ও নেতাকর্মীর মধ্যে উত্তেজনা দেখা দেয়।এক পর্যায়ে পদপ্রাপ্ত ও পদবঞ্চিত সমর্থকদের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। লাঠিসোটা,আগ্নেয়াস্ত্র,দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষে বিএনপি নেতা আমিনুল ইসলাম মিন্টু,আবদুল জলিল,গিয়াস উদ্দিন,ফুয়াদ,গোলাম মোর্শেদ,ফজলুল হক,রুহুল আমিন,তোফাজ্জল হোসেন আহত হন।

এছাড়াও সাংবাদিক রুকুনুজ্জামান রাহাতসহ আহত হন ১৫ জন।পরে তাঁদের ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মুমূর্ষ সাংবাদিক রাহাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সাংবাদিকর রাহাতের অবস্থা সঙ্কটাপন্ন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা