সারাদেশ

৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রয় শুরু হয়েছে।

আরও পড়ুন: বাদ যাবে কে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা?

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ৩০ টাকা কেজি দরে এ চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিজাউল হক, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা তোজাম্মেল হোসেন, ট্যাগ অফিসার ফরিদা ইয়াসমিন,
উপ খাদ্য পরিদর্শক মোঃ ফারুক হোসেন প্রমুখ।

আরও পড়ুন: বঙ্গবন্ধু খুনের ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এই সরকারের সময় কোনো মানুষ না খেয়ে থাকবে না। তাই সরকার ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে।

বোয়ালমারী পৌর সদরে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল বিক্রি করা হবে ৪ টি স্থানে। ওই চারটি স্থানের চারজন ডিলার হলেন, পৌর শহরের ডাকবাংলো রোডে মো. মোশাররফ হোসেন চৌধুরী, জর্জ একাডেমি সংলগ্ন স্থানে মো. রবিউল ইসলাম খান, বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন আনোয়ারা মডেল একাডেমিতে মতিন মৃধা এবং উপজেলা পরিষদ চত্বরে শিমুল দাস। সপ্তাহে ৫দিন এই চাউল বিক্রি করা হবে। প্রত্যেক ডিলার প্রতিদিন ২ মেট্রিক টন চাউল বরাদ্দ পাবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা