ভেজাল মসলা তৈরির কারখানাকে জরিমানা
সারাদেশ

ভেজাল মসলা তৈরির কারখানাকে জরিমানা

মো.নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভায় ভেজাল মসলা তৈরির দুইটি কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করছে। এ সময় কারখানা দুইটিকে জরিমানা করা হয়।

আরও পড়ুন: বঙ্গবন্ধু খুনের ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে পৌরসভার মুন্সীরহাট এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ অভিজান পরিচালনা করেন।

এ সময় দুটি মসলার কারখানায় মনিটরিংকালে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ, মরিচ, বেসন ভেঙে গুঁড়া করা হচ্ছে। নিম্নমানের হলুদ ও মরিচকে ভাঙিয়ে চকচকে ও রঙিন করার জন্য যথাক্রমে হলুদ ও লাল টেক্সটাইল কালার মেশানোর সময় মিল দুটির কর্মচারীদের হাতেনাতে ধরা হয়।

আরও পড়ুন: বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

হলুদ ও মরিচের গুঁড়ায় নন-ফুডগ্রেড রং মেশানো ভোক্তা অধিকারবিরোধী অপরাধ। এ অপরাধের কারণে ফিরোজা মসলা তৈরির কারখানাকে ১০ হাজার এবং শাহালম মসলা তৈরির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানে ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক রবি মেম্বারসহ নেতৃবৃন্দ সহযোগিতা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা