ছবি: প্রতীকী
সারাদেশ

টেকনাফে ছেলের গুলিতে বাবা গুলিবিদ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফে রাস্তার কাজ নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা গুলিবিদ্ধ হয়েছে। টেকনাফ সদর নাজির পাড়ায় (৩১ আগস্ট) বুধবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফের সহজকে ২ লক্ষাধিক টাকা জরিমানা

গুলিবিদ্ধ আহত ব্যক্তি টেকনাফের সদর ইউনিয়নের নাজির পাড়ার মৃত হোছন আহমেদের ছেলে মো. ইউনুছ (৪৫)। তার ছেলে আবদুল আমিন হাতে গুলিবিদ্ধ হন ইউনুছ।

স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে নাজির পাড়া এলাকায় মাটি কাটাকে কেন্দ্রে করে স্থানীয় আবদুল আমিনের সঙ্গে আবুল ফয়েজের মধ্য কাটাকাটি হয়। এসময় দুপক্ষের স্বজনসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। এক পর্যায়ে আবদুল আমিন কোমড় থেকে গুলি বের করে আবুল ফয়জকে লক্ষ্যে গুলি ছুঁড়ে। এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা তার বাবা মো. ইউনুছ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য বিভাগে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক হাফিজা আক্তার জানান,রক্তাক্ত অবস্থায় বাম হাতে গুলিবিদ্ধ এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ‘সামন্য ঘটনাকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা