ছবি তোলার সময় হামলার শিকার সাংবাদিক
সারাদেশ

ছবি তোলার সময় হামলার শিকার সাংবাদিক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় ছাত্রলীগের কালো পতাকা মিছিলের ছবি তোলার সময় দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি লতিফুর রহমান লিমনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ফের সহজকে ২ লক্ষাধিক টাকা জরিমানা

বুধবার (৩১ অগাস্ট) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তার এসবিএসি ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরে কালো পতাকা মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি গুয়াগাও মোড় থেকে পশ্চিম দিকে আসার সময় মাইক্রোবাস স্ট্যান্ডে বিএনপি’র সভা মঞ্চ ভাংচুর করার চেষ্টা করে। এ ঘটনার ছবি তুলতে এগিয়ে গেলে ছাত্রলীগের কতিপয় কর্মী তার উপর চড়াও হয় এবং মারপিট করে। এতে লতিফুর রহমান রক্তাক্ত জখম হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে গুরুতর অবস্থায় সাংবাদিক লিমন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: গম আমদানি করবে সরকার

পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কিবরিয়া মোবাইল ফোনে বলেন, ছাত্রলীগের কোন কর্মী সাংবাদিককে মারপিট করেছে কিনা তা তিনি জানেন না। যদি ছাত্রলীগের কোন কর্মী মারপিট করে থাকে তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর হোসেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা