সারাদেশ

ছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষক চাকরিচ্যুত 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বড় কামারগ্রাম নিবাসী এক কিন্ডারগার্টেন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগে একবার প্রশ্ন ফাঁসেরও অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন: ফের সহজকে ২ লক্ষাধিক টাকা জরিমানা

জানা যায়, বোয়ালমারী পৌর শহরে অবস্থিত একটি নামকরা কিন্ডারগার্টেনের জনৈক শিক্ষক ওই বিদ্যালয়ের ৩য় শ্রেণির একটি মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। ছাত্রীটির অভিভাবক এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষককে চাকরিচ্যুত করেন।

একটি সূত্র জানায়, সংশ্লিষ্ট ছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিযুক্ত শিক্ষকের সম্মানের বিষয়টি বিবেচনা করে বিতর্কিত ওই শিক্ষককে বহিষ্কার না করে শিক্ষককে বিদ্যালয় থেকে অব্যাহতি নেয়ার পরামর্শ দেয়া হয়।

আরও পড়ুন: ইরাকি প্রধানমন্ত্রীর হুমকি

নাম প্রকাশে অনিচ্ছুক শ্লীলতাহানির শিকার ছাত্রীর বাবা মানসম্মানের ভয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলতে না চাইলেও তার মেয়ের শরীরে ওই শিক্ষকের হাত দেয়ার বিষয়টি প্রকান্তরে স্বীকার করেন।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক বলেন, আমি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছি। শ্লীলতাহানির অভিযোগ সত্য নয়।

আরও পড়ুন: দুর্নীতির শীর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা

সংশ্লিষ্ট বিদ্যালয়টির অধ্যক্ষ ফোনে বলেন, ওই শিক্ষক এক সপ্তাহ ধরে বিদ্যালয়ে আসছেন না। কেন আসছেন না- আমি জানি না। জনৈক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, কয়েক বছর আগে একবার ওই শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল। এ নিয়ে তখন তোলপাড় সৃষ্টি হয়েছিল। ওই শিক্ষক অনেক আগে থেকেই ঠোঙ্গা ব্যবসার সাথেও জড়িত।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা