সারাদেশ

বিদেশে অবস্থান করেও সরকারী বেতন নিচ্ছেন শিক্ষক

শফিক স্বপন (মাদারীপুর): মাদারীপুরের শিবচরে বিদেশে অবস্থান করেও সরকারী বেতন নিচ্ছন বিদ্যালয়েের শিক্ষক। বিষয়টি জানাজানি হলে একে অপরের উপর দায় চাপাচ্ছেন।

আরও পড়ুন: ঢাকাবাসী পরিবারকে সময় দিতে পারে না

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পূর্ব কাচিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তার স্পেনে থেকেও সরকারী বেতন নেওয়ার অভিযোগ উঠেছে। জানাগেছে, ওই শিক্ষক

গত এপ্রিল মাস থেকে স্কুলে আসেন না। তবে মাসে মাসে তুলে নেন বেতন। এই ঘটনায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। অনুসন্ধানে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার পূর্ব কাচিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তার গত ২৮ মার্চ স্কুল থেকে দুই দিনের ছুটি নেন। এরপর থেকে আর স্কুলে আসেননি। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে তিনি প্রতি মাসে বেতন ভাতা তুলে নিচ্ছেন।

সোনিয়াদের বাড়ি গিয়ে সোনিয়ার বিষয়ে জানতে চাইলে সোনিয়ার বাবা জাকির হোসেন জানান, তার মেয়ে ছুটি নিয়ে স্বামীর কাছে স্পেন গেছে।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলা বেগম বলেন, সোনিয়া দুই দিনের ছুটি নিয়ে স্কুল থেকে গেছে। এরপর থেকে তার ফোন নম্বর বন্ধ। স্কুল সূত্রে জানা গেছে, স্কুলটিতে বর্তমানে ৬ জন সহকারী শিক্ষক রয়েছেন তবে পদ রয়েছে ৮ জনের। স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক। স্থানীয়দের দাবী শিক্ষক কম থাকায় ব্যাঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে। তবে এ ব্যাপারে শিবচর উপজেলার শিক্ষা অফিসার রফিকুল ইসলাম কথা বলতে রাজি হননি।

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, আমাদের কোন শিক্ষক দেশের বাইরে থেকেও বেতন নিচ্ছে বলে আমার জানা নেই। যদি এমন হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।"
জানতে চাইলে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, 'বিষয়টি নিয়ে কোন অভিযোগ আমার কাছে আসেনি। বিষয়টি জানার পর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খোঁজ খবর নিতে বলা হয়েছে।'

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা