সংগৃহীত ছবি
লাইফস্টাইল

শীতে যে ৫ মসলা খাবেন

লাইফস্টাইল ডেস্ক: মসলা আমাদের খাবারের প্রয়োজনীয় একটি উপাদান। প্রয়োজনীয় মসলা সঠিক পরিমাণে খাবারে মেশালে খাবারে বিশেষ এক রকমের স্বাদ পাওয়া যায়। খাবারের আসল স্বাদ পাওয়া যায় এতে ব্যবহৃত করা মসলা থেকে। মসলা শুধু খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে ব্যবহার করা হয় না, এর পাশাপাশি শারীরিক স্বাস্থ্যের জন্যও উপকারি । চলুন জানা যাক এমন ৫টি মসলা সম্পর্কে যেগুলো শীতকালে প্রতিদিন ব্যবহার করা উচিত।

আরও পড়ুন : চিকেন কিমা কাটলেট তৈরির রেসিপি

১) মেথি: আমরা অনেক খাবারে মেথি ব্যাবহার করে থাকি । এর স্বাদ অনেকটা তিক্ত, যা খাবারের মিষ্টিতা কমিয়ে দেয় ও খাবারে বাদামের স্বাদ দেয়।মেথি স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের জন্যও উপকারী। এটি রক্তে শর্করার মাত্রা কমায়। মেথি ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে এবংএর কারণে শরীরে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।

২) মৌরি: মুখের ফ্রেশনার হিসেবে মৌরি ব্যাবহার করা হয়। এটি খাবারে মেশালে খাবারে চমৎকার সুগন্ধ পাওয়া যায় এবং এতে করে খাবারের স্বাদ আরও ভালো হয়। হজমশক্তিও ভালো হয়। এজন্য মৌরিকে আপনার মসলার বাক্সের একটি অংশ করে নিন।

৩) জিরা: জিরা আমাদের রান্নাঘরের সবচেয়ে সাধারণ অংশ। বিভিন্ন সবজি তৈরির প্রথম ধাপ জিরা ফোড়ন। জিরার গুঁড়া তৈরি করা হয়, যা অনেক রকমভাবে খাবারে ব্যবহার করা যায়। এটি পানিতে সেদ্ধ করেও পান করা যায়, কারণ এটি ওজন কমাতে এবং হজমের জন্য উপকারী।

আরও পড়ুন : শীতে ওজন কমানোর উপায়

৪) গোলমরিচ: গোলমরিচ খাবারে মসলাদার স্বাদ যুক্ত করে, যা খাবারটিকে বেশি সুস্বাদু করে। এটি আস্ত ব্যবহার করা যায় আবার এর গুঁড়াও ব্যবহার করা যায়। গোলমরিচ খেলে তা ঠান্ডা জনিতো সমস্যা থেকে মুক্তি পেতেও সাহায্য করে।

৫) সরিষা: অনেক খাবারের জন্য মসলা হিসাবে সরিষা ব্যবহার করি, যা সুগন্ধ দেয় ও খাবারে ভিন্ন স্বাদ যুক্ত করে। এটি পাউডার হিসেবেও ব্যাবহার হয়। সরিষা অনেক ধরনের হয়ে থাকে। কালো ও হলুদ সরিষা সাধারণত বেশি ব্যবহার করা হয়।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা