সারাদেশ
শেখ ফজলুল হক মনি'র স্মরণে

সৈয়দপুরে যুবলীগ'র ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

আমিরুল হক, নীলফামারী: বাংলাদেশ আওয়ামী যুবলীগ'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি’র স্মরণে নীলফামারীর সৈয়দপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সকাল ১০টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ক্যাম্পের সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী ডিউক। বিশেষ অতিথি ছিলেন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ, এাণ সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নীলফামারী জেলা শাখা সভাপতি এ্যাড. রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পি, সাধারণ সম্পাদক ও নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। সভাপতিত্ব করেন যুবলীগ সৈয়দপুর উপজেলা আহ্বায়ক দিলনেওয়াজ খাঁন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহবায়ক মোঃ আসাদুল ইসলাম আসাদ ও মোস্তফা ফিরোজ।

মেডিকেল ক্যাম্পে ১০ টি বুথে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৫ জন চিকিৎসকের একটি দল চিকিৎসা সেবা প্রদান করেন। তাঁরা হলেন, সহকারী অধ্যাপক (এন্ডোক্রাইনোলোজী) ডা. লুৎফুল কবির লিমন (এম ডি), সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন) ডা. মোস্তফা কবির সুজন (ডি ডি ভি), গাইনী কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক (এফ সি পি এস) ডা. শামসুন নাহার, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আদিলুজজামান রানা (এফ সি পি এস), ও ডা. মো. মোস্তাফিজুর রহমান, সার্জারী বিভাগের রেজিষ্টার ডা. এস এম কামাল, শিশু বিভাগের রেজিষ্টার ডা. তানভীর (এম ডি), অর্থসার্জারী বিভাগের রেজিষ্টার ডা. তাপস রায় (এম এম), মেডিসিন বিভাগের ডা. সরকার মনিরুজ্জামান রিংকু, মানসিক রোগ চিকিৎসক ডা. রঞ্জন কুমার সেন (এম সি পি এম), গ্যাষ্ট্রোকলজী চিকিৎসক ডা. সোহেল রানা (এম ডি), শিশু সার্জারী চিকিৎসক ডা. মুরাদুজ্জামান মুরাদ (এম এম), ডা. নবীন (অর্থপেডিক), ডা. ফরহাদ (সার্জারী), ডা. মুমু (গাইনী অবস)।

দিনব্যাপী পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫শ' মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন। বিভিন্ন রোগের চিকিৎসা প্রদানসহ রক্তের গ্রুপ নির্ণয় ও সকল রোগীকে বিনামূল্যে ওষুধও দেয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা