জাতীয়

ফজলুল হক মনির লেখনি যুবসমাজের জন্য পাথেয়

নিজস্ব প্রতিবেদক: শহীদ শেখ ফজলুল হক মনির লেখনি যুবসমাজের জন্য পাথেয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কররেরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনির কবরে শ্রদ্ধার্ঘ অর্পণের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই মন্তব্য করেন।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি কখনোই সত্য প্রকাশে দ্বিধা করেননি। লেখনির মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখার পাশাপাশি মুজিববাদের কার্যক্রম তিনি তুলে ধরেছেন। এছাড়াও মুজিববাদের নীতি-আদর্শ কি হবে এবং মুজিববাদ বিস্তারে সংগঠনের নেতা কর্মীদের কি করতে হবে - - এ ব্যাপারে তিনি তাঁর লেখনির মাধ্যমে পরামর্শ দিয়েছেন, দিকনির্দেশনা দিয়েছেন। জাতি গঠনে যুবসমাজকে কিভাবে নিয়োজিত করা যায়, সে বিষয়ে শহীদ শেখ ফজলুল হক মনি যে সকল নির্দেশনা রেখে গেছেন তা বর্তমান প্রজন্মের কাছে পাথেয় হয়ে থাকবে।

শেখ ফজলুল হক মনি ছাত্রজীবন থেকেই জাতির পিতার নির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার সংগ্রামে অনন্য ভূমিকা পালন করেছেন উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ছাত্রলীগের যে নিউক্লিয়াস গঠন করা হয়েছিল, যাদেরকে দিয়ে ভবিষ্যতে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যুদ্ধ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, সেই নিউক্লিয়াসের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি। তিনি ৬ দফা আন্দোলন, মুক্তি সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করেছেন। জাতির পিতার নির্দেশে মুজিব বাহিনী গঠন করেছেন এবং রণাঙ্গনে তিনি দায়িত্ব পালন করেছেন।

স্বাধীনতা পরবর্তী জাতি গঠনে ফজলুল হক মনি ৩টি পত্রিকা প্রকাশ করেন উল্লেখ করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, দৈনিক বাংলার বাণী, দৈনিক বাংলাদেশ টাইমস এবং সাপ্তাহিক ম্যাগাজিন সিনেমা চালু করেন। তিনি অনুধাবন করেছিলেন - মেধাভিত্তিক জাতি গঠনে লেখনি অন্যতম ভূমিকা পালন করে এবং সেজন্য তিনি সাংবাদিকতায় যুক্ত হয়েছিলেন। এছাড়াও জাতি গঠনে যুব সমাজকে সুসংগঠিত করতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন।"

মেয়র বলেন, শহীদ শেখ ফজলুল হক মনির মাত্র ৩৫ বছরের জীবনকালে তিনি প্রায় ৯ বছর কারাগারে কাটিয়েছেন। দেশবাসী ও দলকে সংগঠিত করতে হুলিয়া নিয়েও তিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়িয়েছেন। ১৯৭৫ সালে জাতির পিতার সাথে তিনি শাহাদাতবরণ করেছেন। আজকের দিনে তাঁর প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং ডিএসসিসি'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পিতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন উদযাপনে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা