ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সারাদেশ

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নদেরচাঁদ বাজারের সামনে থেকে বুধবার দুপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছলেমান শেখ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

আরও পড়ুন: বঙ্গবন্ধু খুনের ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন

মাদক ব্যবসায়ী ছলেমান শেখ পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামের মৃত সিরাজুল শেখ ওরফে ছিরু শেখের ছেলে। এ ঘটনায় ছলেমান শেখকে আসামী করে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বাদি হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আসামী ছলেমানকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম উপজেলার গুনবহা ইউনিয়নের নদেরচাঁদ বাজার এলাকায় অভিযান চালান। এ সময় নদেরচাঁদ ব্রীজের সামনে থেকে ছলেমান শেখকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বাদি হয়ে বুধবার রাতেই বোয়ালমারী থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে বৃহস্পতিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা