সারাদেশ

নিরাপত্তা নিশ্চিত ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সিসি ক্যামেরা স্থাপন

শফিক স্বপন মাদারীপুর : মাদারীপুর শহরের উকিলপাড়া এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বুধবার (৩১ আগষ্ট) বিকেলে উকিল পাড়া এলাকায় ১৬টি সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।

আরও পড়ুন: বঙ্গবন্ধু খুনের ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন

পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, এই এলাকায় এক সময় সবচেয়ে বেশি ল’ইয়ার বসবাস করতো। সেই নামানুসারে এই এলাকার নাম হয়েছে উকিল পাড়া। তিনি আরও বলেন, কারও নিরাপত্তা সরকার দিতে পারবে না। সরকার একটি সিস্টেমের মাধ্যমে দিতে পারবে। সেই জন্য মানুষের সহায়তা লাগবে। তিনি আরও বলেন, আপনার ভাড়াটিয়ার ছবিসহ আইডি কার্ড তথ্য উপাত্তের তালিকা করে থানায় দিবেন। বিশ্বের সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা এটা। আমরা পৌরসভার পক্ষ বিভিন্ন স্থানে নিরাপত্তা ক্যামেরা স্থাপন করবো।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন এটা ভালো একটা দিক। দেখবেন বাড়ির দারোয়ান কিন্ত বেইমানি করে, আমি হয়ত বেইমানি করি, আমার পুলিশ করে কিন্তু সিসি ক্যামেরা বেইমানি করে না। ওহ কিন্তু বেইমানি করবে না, ওহ কিন্তু খাবে না, ঘুমাবে না। অতএব, সিসি ক্যামেরা একটা ভালো দিক।

আয়োজনকরা জানান, মাদারীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের শহীদ সূর্য সড়কের উকিলপাড়া এলাকার আবাসিক বাসিন্দাদের নিজস্ব অর্থায়নে প্রাথমিকভাবে ১৬টি স্পটে ১৬টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে পৌরসভার গেট হতে উকিলপাড়া, আলহেরা মসজিদ পানিছত্র ও ডনোভান স্কুলের মোড় পর্যন্ত এর আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা হবে। অপরাধ প্রবণতা ও চোরের উপদ্রব ঠেকাতে যুব সমাজের এই উদ্যোগ।

সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা আলী আহসান আনোয়ার এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর বিনু আক্তার, কাউন্সিলর রাজিব মাহমুদ কাউছার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: আমীরুজ্জামান আমীর বাবু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহেনা পারভিন লিপা, যুবলীগের সভাপতি আতাহার সরদার, সহ সভাপতি আব্দুল্লাহ আল মাসুম, ব্যবসায়ী রাসেদ আহমেদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই।

আরও পড়ুন: গ্রেফতারে পূর্বানুমতির রায় হাইকোর্টে স্থগিত

অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থানীয় এহসানুল হক মামুন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা