গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে ১৫ আগস্ট পালিত
সারাদেশ

গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে ১৫ আগস্ট পালিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছে গোবন্দিগঞ্জ পৌরসভা।

আরও পড়ুন : চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা

শনিবার (২৭ আগস্ট) বিকালে উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি পৌর মেয়র মুকিতুর রহমান রাফি।

পৌর মেয়র তার বক্তব্যে বলেন, বাঙ্গালীর মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব; তার চেতনা অবিনশ্বর। মুজিব আদর্শের শাণিত বাংলার আকাশ বাতাস জল সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশ্বী চেতনা ও আদর্শ চির প্রবাহমান থাকবে। জাতীর পিতার স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা।

বঙ্গবন্ধু বাংলার জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্ব সভায় একটি উন্নয়নশীল মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। পুরো জাতি মাসব্যাপী গভীর শোক ও শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছে।

আরও পড়ুন : বিএনপি সন্ত্রাসী সংগঠন

প্রতিবছর দিনটি আসে বাঙ্গালীর হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। শুধু আনুষ্ঠানিকতায় নয়, চিন্তা-মনন ও কর্মে বঙ্গবন্ধুর আদর্শ ধারন ও তার বাস্তবায়ন করতে পারলেই তার আরাধ্য সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব। তার স্বপ্নের গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক সমাজভিত্তিক সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক জাতীয় শোক দিবসের অঙ্গিকার।

পৌর শালিসী বোর্ডের চেয়ারম্যান ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামুছ উদ্দিন শেখ ভেলার সভাপতিত্বে ও বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিন আকন্দ, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা, বাসদ সভাপতি কমরেড রফিকুল ইসলাম।

আরও পড়ুন : বিএনপি সন্ত্রাসী সংগঠন

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি রিমন তালুকদার, কাউন্সিলর মিজানুর রহমান রিপন, জাহাঙ্গীর আলম জাফু, মোখলেছুর রহমান, আনোয়ারুল ইসলাম আন্টু, মাজেদুল ইসলাম, মহিলা কাউন্সিলর জহুরা বেগম, সুইটি বেগম, সাহানা বেগম প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা