সৈয়দপুরে স্থাপনা ভেঙ্গে দিলেন ইউএনও
সারাদেশ

সৈয়দপুরে স্থাপনা ভেঙ্গে দিলেন ইউএনও

আমিরুল হক, স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুরে নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করার অভিযোগে স্মৃতি সৌধের রাস্তার গার্ডওয়াল গুঁড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম হুসাইন।

আরও পড়ুন: চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক চলছে

শুক্রবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি ওই স্থাপনা ভেঙ্গে কাজ বন্ধ করে দেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থ বছরে নীলফামারীর সৈয়দপুর সৃতি সৌধে প্রবেশের রাস্তা তৈরীর জন্য বাজেট ধরা হয় ৬ লাখ ৯৯ হাজার টাকা। শুরুতেই রাস্তার গার্ডওয়াল নির্মাণে হাত দেয় ঠিকাদার। সিডিউল অনুযায়ী এই কাজে সিইএম২/এএম- ওপিসি সিমেন্ট, ০.৮ এফএম ফিলিং বালু, এক নম্বর ইট ও এক বস্তা সিমেন্টের সাথে ৬ বস্তা বালু মিশ্রন করতে হবে।

আরও পড়ুন: ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য গুজব

কিন্তু নীলফামারীর কিশোরগঞ্জ এলাকার আলিফ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সবুজ মিয়া শুক্রবার বিকালে তড়িঘড়ি করে কম দামি সিমেন্ট ও ২ নম্বর ইট দিয়ে গার্ডওয়াল নির্মাণ কাজ শুরু করেন।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম হুসাইন সেখানে গিয়ে নিম্নমানের উপকরণ দেখতে পান এবং জনসম্মুখেই নির্মানাধীন গার্ডওয়ালটি গুড়িয়ে দেন।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ছে ৮০ শতাংশ

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার সবুজ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইন্জিনিয়ারের উপস্থিতিতেই ইট, বালু ও সিমেন্ট আনা হয়েছিল। ওই সময় কেউই প্রতিবাদ করেননি। কিন্তু পরে কার যে প্ররোচনায় নির্মাণাধীন গার্ড ওয়ালটি ভেঙে দিলেন তা আমার বোধগম্য নয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম হুসাইন বলেন, সেখানে গিয়ে নিম্নমানের কাজ দেখে তা ভেঙ্গে দেওয়া হয়েছে। এ ছাড়া ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা