নোয়াখালীতে ৪ ডাকাত গ্রেফতার
সারাদেশ

নোয়াখালীতে ৪ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

আরও পড়ুন : খুব সযত্ন সহকারে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী

শনিবার (২৭ আগস্ট) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।

এর আগে, শুক্রবার (২৬ আগস্ট) রাতে ঢাকা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন,চাটখিল উপজেলার পশ্চিম পরকোটের ফজল করিম মোল্লা বাড়ির মৃত নুর মিয়া পাটোয়ারী বাড়ির ফরজ আলী জাহাঙ্গীর (৪৪), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ডুমুরিয়া এলাকার পালের বাড়ির মৃত জালাল উদ্দিনের ছেলে মো. মহসিন (৪৯), আইয়ে নগর হাজী বাড়ির আবু তাহেরের ছেলে মোঃ কামাল হোসেন (৩২) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মজিবুর গনি মেস্ত্রি বাড়ির জাহাঙ্গীর আলম (২৪)।

আরও পড়ুন : ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য গুজব

পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানান, গত ১৮ আগস্ট চাটখিল উপজেলার ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়নের আমিন ভিলায় (বাবুল ডাক্তারের বাড়ি) ডাকাতির ঘটনা ঘটে। সেই বাড়ির সবাই ইতালি প্রবাসী। এবং তাদের ছেলের বিয়ের জন্য তারা কয়েকদিন আগে দেশে আসে।

বিয়ের আগের দিন রাতে সশস্ত্র ডাকাতদল সেখানে গেইট ভেঙে ও দরজা ভেঙে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণের গহনা, ১৩ ভরি রূপার নুপুর, ৮টি মোবাইল ও নগদ সাড়ে চার লাখ টাকা লুন্ঠন করে। এ ঘটনায় চাটখিল থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুন : গ্যাসের দাম বাড়ছে ৮০ শতাংশ

পরবর্তীতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় ৪ ডাকাতকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল সেট ও নগদ ২৫ হাজার উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িত বাকি ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে ও গ্রেফতারদের বিচারিক আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ সুপার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা