সারাদেশ
প্রবীর সিকদার

মিথ্যা মামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: বিশিষ্ট কলামিস্ট সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলা ৭১ পত্রিকার সম্পাদক প্রবীর সিকদার, গৌরাঙ্গ দেবনাথ অপুসহ চার সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি এক্টে মিথ্যা মামলাসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন: খুব সযত্ন সহকারে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী

শনিবার (২৭ আগষ্ট) বেলা ১১ টায় জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক বাংলা ৭১ নোয়াখালী জেলা প্রতিনিধি মো.ইমাম উদ্দিন সুমন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, দৈনিক সফল বার্তা সম্পাদক লিয়াকত আলী খান, সিনিয়র মো.সোহেল বাদশা, এ আর আজাদ সোহেল প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, একুশে টিভির নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিল, দেশ টিভি নোয়াখালী প্রতিনিধি রিফাত মির্জা প্রমূখ। এসময় দৈনিক বাংলা ৭১ নোয়াখালী পাঠক ফোরামের সদস্যগণ অংশ করেন করেন, এতে বক্তব্য রাখেন, বাংলা ৭১ পাঠক ফোরাম আহবায়ক আব্দুল হালিম।

উত্তারিধিকার ৭১ নিউজে দুটি সত্য ও তথ্যবহুল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর মুক্তিযুদ্ধ ধারার দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক প্রবীর সিকদারসহ চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে একটি কুচক্রীমহল। (মামলা নং-২৭৩/২২)। মামলার অন্য তিন আসামিরা হলেন উত্তরাধিকার ৭১ নিউজ ও দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু এবং ব্রাহ্মণবাড়িয়ার অনলাইন নিউজ পোর্টাল তেপান্তর ডট কমের সম্পাদক সীমান্ত খোকন ও এর সংশ্লিষ্ট রিপোর্টার।

চট্টগ্রাম সাইবার ট্রাইবুনাল আদালতে গত ২৫ জুলাই মামলাটি করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা শাখার সাধারণ সম্পাদক সীতানাথ সূত্রধরের ছেলে ব্যবসায়ী সুভাষ সূত্রধর। এদিকে দেশের বরেণ্য সাংবাদিক প্রবীর সিকদারসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলার ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে।

আরও পড়ুন: ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য গুজব

এসময় বক্তারা অবিলম্বে সাংবাদিক প্রবীর সিকদার, গৌরাঙ্গ দেবনাথ অপুসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশব্যাপী সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা, হামলা ও হয়রানির সাথে জড়িতদের দ্রুত চিহিৃত করে গ্রেপ্তার দাবি জানান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা