ঠাকুরগাঁও পীরগঞ্জে মরদেহ দাফনে বাধা
সারাদেশ

ঠাকুরগাঁও পীরগঞ্জে মরদেহ দাফনে বাধা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারী গোরস্তানে মরদেহ দাফনে বাধা দিয়েছেন এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও তার সন্তানেরা। মরদেহ কবরস্থ করার আগ মুহুর্তে বাধা দিয়ে সদ্য খোড়া কবরের পাড় কোদল দিয়ে কেটে ভরাট করার চেষ্টা করেছেন তারা।

আরও পড়ুন : নতুন সময়সূচিতে অফিস শুরু

মঙ্গলবার (২৩ আগস্ট) শেষ বিকেলে পীরগঞ্জ উপজেলার যৌদ্দপীর গোরস্থানে এ ঘটনা ঘটে। এ সময় বিশৃংখলা শুরু হলে তারা পালিয়ে যায়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান সোহাগ, ওসি জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

জানা গেছে,পানি উন্নয়ন বোর্ডে পীরগঞ্জ অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী লতিফুর রহমান (৬৭) বার্ধক্যজনিত কারণে সোমবার (২২ আগস্ট) রাতে মারা যান। মঙ্গলবার বিকেলে তার মরদেহ উপজেলার সরকারি যৌদ্দপীর গোরস্থানে দাফন করার জন্য কবর খনন করা হয়।

আরও পড়ুন : মিয়ানমারের সাংগাইয়ে ৩০ সেনা নিহত

জানাজা শেষে মরদেহ ঐ কবরে দাফনের উদ্দেশ্যে নেওয়া হয়। এরই মধ্যে উপজেলার ভেলাতৈড় গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শরীফ উদ্দীন মাস্টার, তার ছেলে পলাশ ও রানা সেখানে উপস্থিত হয়ে মরদেহ দাফনে বাধা দেয় এবং কবরের দুই পাড় কেটে কবরটি ভরাট করার চেষ্টা চালায়।

উপস্থিত মুসল্লিরা তাদের বাধা দিলে তারা পালিয়ে যায়। পরে ঐ কবরের পাশে নতুন করে কবর খুড়ে মরদেহ দাফন করা হয়।

আরও পড়ুন : নির্বাচনে ১৫০ আসনে ইভিএম

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, সরকারি জায়গায় এ ধরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত: ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা