কক্সবাজার বিমানবন্দরে ১১ রোহিঙ্গা আটক
সারাদেশ

বিমানবন্দরে ১১ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার বিমানবন্দরে এক নারীসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ১৮ হাজার টাকাসহ সাংবাদিকের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : আইনজীবী রাশেদকে প্রাণনাশের হুমকি!

মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

আটক রোহিঙ্গারা হলেন- মৃত নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ নূর, আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আয়াছ, মৃত লাল মিয়ার ছেলে আব্দুল হক, আব্দুল শুক্কুরের ছেলে রবি আলম, আবু তাহেরের ছেলে মোহাম্মদ নূর, নুর আলমের ছেলে ওসমান, আব্দুর শুক্কুরের ছেলে আবু বক্কর সিদ্দিক, মৃত সলিমুল্লাহর ছেলে রেজাউল করিম, নুরুল আমিনের ছেলে মোহাম্মদ আজিজ, দিন মোহাম্মদের ছেলে মোহাম্মদ ফয়সাল ও আব্দুস শুক্কুরের মেয়ে রহিমা। তারা সবাই কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কামরান হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে কক্সবাজার বিমানবন্দরে কনকোর্স হলের সামনে ইউএস বাংলা এয়ারলাইন্সের কাউন্টারে তাদের গতিবিধি সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে স্বীকার করে তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আরও পড়ুন : নির্বাচনে ১৫০ আসনে ইভিএম

এ সময় তাদের কাছ থেকে ইউএস বাংলার দুটি, নভোএয়ারের দুটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি টিকেটসহ সাংবাদিকের দুটি ভুয়া পরিচয়পত্র ও আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ড পাওয়া গেছে।তিনি জানান, কেন তারা ঢাকা যাচ্ছিল সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা