আগামী দিন পতনের, আগামীর সময় দুঃসময় : সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান
সারাদেশ

আগামী দিন পতনের, আগামীর সময় দুঃসময়

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্রগ্রাম বিভাগীর বিএনপির দলনেতা নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন,এ দলের প্রতি আল্লার রহমত নেই। এদের আগামী দিন পতনের দিন। এদের আগামীর সময় দুঃসময়।

আরও পড়ুন : শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়

আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগকে সম্মান দেয়না। তারা একে অন্যের বিরুদ্ধে যে সব কথা বলে এগুলো আমাদের মুখেও আসেনা। ঘরের কথা বাহিরের লোক কখন জানে। যখন ওই দল এবং ঘর আল্লার রহমত থেকে বঞ্চিত হয়।

মঙ্গলবার (২৩আগস্ট) বিকেল ৫টার দিকে জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম কে হত্যার প্রতিবাদে নোয়াখালী জেলা প্রেসক্লাব চত্তরে সদর উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : মিয়ানমারের সাংগাইয়ে ৩০ সেনা নিহত

শাহজাহান বলেন, এক মন্ত্রী ভারতে গিয়ে বলেছে এ ভারতের সরকার আজীবনতো তোমাদের দালালি করেছি। যা করেছি তোমাদের জন্য করেছি। এখন জনতার যে রোল দেখছি বাংলাদেশে আমার নেত্রী হাসিনাতো আর ক্ষমতায় থাকতে পারবেনা। তাই তোমাদের সাহায্য চাই।

আবার আরেক মন্ত্রী বলে তিনিতো আমাদের দলের কেউ নয়? তিনি প্রশ্ন রেখে বলেন,তাহলে পররাষ্ট্রমন্ত্রী বানালো কে। যখন চোর ধরা পড়া তখন সবাই বলে চোর আমাদের কেউ নয়।

আরও পড়ুন : সয়াবিন তেল লিটারে বাড়ল ৭ টাকা

তিনি ভূমি মন্ত্রীর বক্তব্যের জবাবে বলেন,আর বেশি দিন নেই যে দিন পুলিশ তোমাদের কথা শুনবেনা। পুলিশের সঙ্গে আমাদের কোন যুদ্ধ নয়। পুলিশ সরকারের শান্তি শৃঙ্খলা বাহিনী।

আজকে যে পুলিশ আমাদের নেতাকর্মিদের ওপর হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে নয়। যারা পুলিকে নির্দেশ দিয়েছে আমরা ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন : দেশে এলো ফাইজারের ১ কোটি টিকা

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা