উলিপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সারাদেশ

উলিপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ রাসেল মিয়া (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক রাসেল মিয়া গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ গ্রামের আব্দুর রশিদ মিয়ার পুত্র।

আরও পড়ুন : ভয়ঙ্কর ড্যান্ডি নেশার ছোবলে পথশিশু

পুলিশ জানায়, সোমবার (২২ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে এসআই আতিকুজ্জামান, এএসআই রুহুল আমীনসহ পুলিশ ফোর্স গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাসেল মিয়ার বসতবাড়ীর উত্তর দুয়ারী শয়নঘরে তার হেফাজতে থাকা ৮০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক ও পলাতক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে গোপনে গাঁজাগুলো ক্রয় করে রাসেল মিয়ার বাড়ীতে রেখে এলাকার মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছিলো।

আরও পড়ুন : জাহাঙ্গীরের বরখাস্ত কেন অবৈধ নয়

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা