যুবককে পিটিয়ে হত্যায় দুই ভাইয়ের যাবজ্জীবন
সারাদেশ

যুবককে পিটিয়ে হত্যায় দুই ভাইয়ের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় পূর্ব বিরোধে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আপন দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: আইনজীবী রাশেদকে প্রাণনাশের হুমকি!

দন্ডিত সোহরাব উদ্দিন ও ইলিয়াছ হোসেন জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে ।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় প্রদান করেন। যাবজ্জীবনের পাশাপাশি আদালত তাদেরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন। এ মামলায় অপর ৩আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারের সাংগাইয়ে ৩০ সেনা নিহত

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে নতুন সুখচর গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন (৩৫) সহ কয়েকজন পানি নিষ্কাশনের জন্য বাড়ির পাশে বাঁধ কাটতে যায়। কিছুক্ষণ পর দণ্ডপ্রাপ্তরাসহ ৫জন গিয়াস উদ্দিনকে বাঁধ কাটতে বাধা দেয়। এক পর্যায়ে গিয়াস উদ্দিনকে এলোপাতাড়ি মারধর ও মাথার ওপর থেকে তুলে আছাড় দিয়ে জখম করে হামলাকারি সোহরাব ও ইলিয়াছ। পরে পরিবারের লোকজন গুরুত্বর আহত অবস্থায় গিয়াস উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ৫জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশীট প্রদান করে তদন্তকারি কর্মকর্তা।

আরও পড়ুন: নির্বাচনে ১৫০ আসনে ইভিএম

আদালত সূত্র আরও জানা যায়, আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে শুনানি শেষে সোহরাব ও ইলিয়াছের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অপর আসামি আবুল কালাম, রিফুলা আক্তার ও সেলিনা আক্তারকে মামলা থেকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল। এরপর আসামিদের পুলিশ পাহারায় নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা