শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে আটক ১
সারাদেশ

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আচার খাওয়ানোর লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। একই এলাকার আব্দুর রহমান নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ।

আরও পড়ুন : বর্বরোচিত গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী

শনিবার (২০ আগস্ট) এ ঘটনায় পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

মামলা সুত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুর রহমান শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে প্রতিবেশী ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে আচার খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নেয়। এরপর ঐ শিশুকে ঘড়ের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ৩ সন্তানের জনক আব্দুর রহমান।

শিশুটি চিৎকার করায় তাকে ছেড়ে দেয় ওই ব্যক্তি। মেয়েটি বাড়ি ফিরে তার পিতা মাতাকে ঘটনার কথা জানায়। এ ঘটনায় স্থানীয় লোকজন আব্দুর রহমানকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন : রাজধানীতে যান চলাচল সীমিত

এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে আব্দুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা