নড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সারাদেশ

নড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়িয়া উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নড়িয়ার ভোজেশ্বর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: চা-শ্রমিকদের মজুরি বাড়ল ২৫ টাকা

নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরীফ ওয়াহেদুজ্জামান উজ্জলের সভাপতিত্বে ও সদস্য সচির বিএম আজিজুল হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভপতি মাস্টার শাহিন হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক খান মো. নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ দেওয়ান, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান নিক্সন।

আরও পড়ুন: আগামী নির্বাচন বাঁচা-মরার নির্বাচন

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বাবুল খান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, সহ-সভাপতি মালেক দেওয়ান, মোস্তাফিজুর রহমান, পৌরসভা সাধারণ সম্পাদক আবুল বাশার সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল আমিন, পৌরসভার যুগ্ম আহবায়ক আ. আউয়াল, সদস্য সচিব রনি ঢালী, উপজেলা যুগ্ম আহবায়ক ইমরান শেখ, সিফাত সিকদার, নাসির বন্দুকসি, সদস্য আলী আজগর, নাসির উদ্দিন জনি, ছাত্রদল নেতা ইমরান পঞ্চায়েত, কাওছার মাহমুদ, সাব্বির দেওয়ান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

আরও পড়ুন: থানায় যুবকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। এলক্ষ্যে সব গণতান্ত্রিক দল ও মানুষকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ। আর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সফিকুর রহমান কিরনের নেতৃত্বে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসন তথা শরীয়তপুর বাসী ঐক্যবদ্ধ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা