পটুয়াখালীতে জেলা প্রশাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সারাদেশ

পটুয়াখালীতে জেলা প্রশাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীতে বেআইনি ভাবে উচ্ছেদ পরিচালনা করার অভিযোগে জেলা প্রশাসনে বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রী আ’লীগের কেউ না

শনিবার (২০ আগস্ট) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা মোতালেব হাওলাদার অভিযোগ করে জানান, প্রশাসন বিনা নোটিশে আইন ভঙ্গ করে উপজেলা বগাবন্দরে তাঁর র্দীঘদিনের পাকা স্থাপনা গুড়িয়ে দিয়েছে। এ উচ্ছেদের পেছনে প্রভাবশালী এক নেতার হাত রয়েছে বলে অভিযোগ তার।

লিখিত বক্তব্যে আব্দুল মোতালেব হাওলাদার জানান, রেকর্ডীয় মালিক আনিছুর রহমানের কাছ থেকে ১৯৯৩ সালে উল্লেখিত জমি ক্রয় করে র্দীঘ ২৮/২৯ বছর ওই জমি তার ভোগ দখলে রয়েছে।

আরও পড়ুন : আগামী নির্বাচন বাঁচা-মরার নির্বাচন

গত ১৬ আগষ্ট পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোঃ ওবায়দুর রহমান বাউফল উপজেলার ৯৬ নং জেএলভুক্ত বগা মৌজার ঐ জমি ০১ নং খাস খতিয়ানভুক্ত দাবী করে তা ছেড়ে দিতে নোটিশ প্রদান করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জমির মালিক তিনি নিজে হলেও তাঁকে নোটিশ না দিয়ে জেলা প্রশাসন তার বড় ছেলে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ এবং ছোট ছেলে হাসিব হাওলাদারকে নোটিশ প্রদান করেন। উল্লেখিত নোটিশে ১৭ আগষ্ট শুনানীর দিন রাখা হয়।

তিনি জানান, প্রেরিত নোটিশটি ১৭ আগষ্ট হাতে পেয়ে তাৎক্ষনিক উল্লেখিত জমির অনুকুলে প্রয়োজনীয় ও যথেষ্ট প্রমানাদি নিয়ে স্বাক্ষরকৃত কর্মকর্তার দপ্তরে তার ছেলেরা হাজির হয়ে তা উপস্থাপন করে। কিন্তু শুনানীতে কোন প্রকার আদেশ ও মতামত না দিয়ে ১৯ আগষ্ট জমিতে গড়া পাকা স্থাপনা গুড়িয়ে দেয় জেলা প্রশাসন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের নিহত ৩

উচ্ছেদ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মো. ওবায়দুর রহমান জানান,যে জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মান করা হয়েছিলো সে জমি এক নাম্বার খাস খতিয়ান ভুক্ত। উল্লেখিত জমি একটি হাসপাতালের অনুকুলে বন্দোবস্ত দেয়া।

যারা জমিতে অবৈধ দোকান তুলে ভাড়া দিয়েছিলো তাদের নোটিশ করা হয়েছিলো। তারা জমির অনুকুলে কোন কাগজপত্র প্রদর্শন করতে পারেনি,তাই তাদের উচ্ছেদ করা হয়েছে। এখানে কারো রাজনৈতিক পরিচয় বিবেচনা করার সুযোগ নেই দাবী করে তিনি বলেন যারা সরকারি জমি দখল করেছে তাদেরই উচ্ছেদ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা