কুড়িয়ে পাওয়া ৫ লক্ষ টাকার মালিকের খোঁজে মাইকিং
সারাদেশ

কুড়িয়ে পাওয়া ৫ লক্ষ টাকার মালিকের খোঁজে মাইকিং

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে প্রায় ৫ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছে সৌরভ নামের এক যুবক। টাকার প্রকৃত মালিককে না পেয়ে মালিকের সন্ধানে মাইকিং করে প্রশংসায় ভাসছেন তিনি। শনিবার (২০ আগষ্ট) সকাল ১০টা থেকে শহরজুড়ে মাইকিং চলে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের নিহত ৩

জানা যায়, সৌরভ ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কোকারিজ ব্যবসায়ী।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলের দিকে ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে রাস্তার ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন সৌরভ। কোনো পথচারীর প্রয়োজনীয় ব্যাগ হতে পারে ভেবে ব্যাগটি সাথে নেন তিনি । পরে ব্যাগ খুলে সেখানে প্রায় ৫ লক্ষ টাকা দেখতে পান। টাকার সন্ধানে কেউ খুঁজতে আসবে বা মাইকিং বের করতে পারে ভেবে অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু ব্যাগ পাওয়ার ২৪ ঘণ্টা পার হলেও পাওয়া যায়নি সেই টাকার মালিককে ৷ তাই মালিকের সন্ধানে নিজেই মাইকিং বের করার ব্যবস্থা করেন তিনি। আর এই মাইকিং বের হবার পর থেকেই জেলাজুড়ে প্রশংসায় ভাসছেন সৌরভ।

আরও পড়ুন: আগামী নির্বাচন বাঁচা-মরার নির্বাচন

মাইকিং শুনে শহরের ব্যবসায়ী আদম আলী জানান, এই মাইকিং প্রমাণ করে যে, মানবতা এখনও বেঁচে আছে। পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। সৌরভের সর্বময় মঙ্গল কামনা করি। তাকে দেখে সমাজ অনেক কিছু শিখতে পারবে।

শহরের বাসিন্দা আবু সালেহ জানান, সকালে বাসা থেকে বের হয়েই আমি টাকার মালিকের খোঁজে বের করা মাইকিং শুনতে পাই। প্রথমে অবাক হয়েছি। তবে ঘটনাটি অবশ্যই প্রশংসা করার মতো। ধন্যবাদ সৌরভের এই উদ্যোগকে।

আরও পড়ুন: সাগরে ট্রলার ডুবি, ৩৪ জেলে নিখোঁজ

মাইকিং বের হবার পর সোশাল মিডিয়া ফেসবুকেও চলছে তুমুল আলোচনা। বিভিন্ন মানুষ সাধুবাদ জানিয়ে স্ট্যাটাস দিচ্ছে। কমেন্টে অনেকেই বিষয়টির প্রশংসা করছে। মাইকিংয়ের বিষয়টি তুলে ধরে ফেসবুকে একটি স্ট্যাটটাস দেন হিমেল নামের এক যুবক। সেখানে সোহেল ঢালি নামের একটি আইডি থেকে কমেন্ট করেছ, ঈমানদার ব্যক্তি সমাজে আছে বলেই সমাজ তথা পৃথিবী টিকে আছে। সেই পোস্টে মানবতার জয় হোক বলে কমেন্ট করেছে এমন আরও প্রায় ৫০ জন ফেসবুক ইউজার।

এই বিষয়ে সৌরভ বলেন, ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে ব্যাগটি পড়ে থাকতে দেখি আমি। পরে ব্যগ ভর্তি টাকা দেখতে পাই। এই টাকা হতে পারে কারো ব্যবসার মূল পুঁজি। হতে পারে চাকুরিরত অফিসের টাকা। অথবা এই টাকাই হতে পারে কারো স্বপ্ন পুরনের উছিলা। তাই ভেবেছি টাকাটি মালিকের কাছে পৌঁছে দেয়া জরুরি। তাই মাইকিং করে মালিক খোঁজা হচ্ছে। টাকার মালিক স্টেডিয়ামের সামনে মদিনা মেশিনারিজ দোকানে এসে আমর সাথে যোগাযোগ করতে পারেন।

এই ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন, টাকা হারিয়েছে জানিয়ে কেউ এখনও আমাদের কাছে কোনো জিডি করেনি। তাই টাকার মালিকের বিষয়ে এখনি আমরা কোনো সহায়তা করতে পারছি না। তবে টাকার মালিক খোঁজার এই অভিনব ঘটনাটি প্রশংসনীয়।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী আ’লীগের কেউ না

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসিল্যান্ড শাহারিয়ার বলেন, অবশ্যই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। যুবক সৌরভকে সাধুবাদ জানাই। যে কোনো রকমের প্রশাসনিক সহায়তা প্রয়োজন হলে আমরা পাশে থাকবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা