সৈয়দপুরে সাংসদ আদেলের মতবিনিময় সভা
সারাদেশ

সৈয়দপুরে সাংসদ আদেলের মতবিনিময় সভা

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর শহরের ২২টি উর্দুভাষী ক্যাম্পবাসীদের নেতৃত্বদানকারী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল। শুক্রবার (১৯ আগস্ট) রাত ৯টায় শহরের বিনোদন কেন্দ্র থিম পার্কের অডিটোরিয়ামে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: কমেছে সবজির দাম

এতে উপস্থিত ছিলেন, জাতীয়পার্টির সৈয়দপুর উপজেলা আহ্বায়ক আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, সদস্য সচিব জি এম কবির মিঠু, পৌর আহ্বায়ক শহিদ মিয়া, যুগ্ম আহ্বায়ক কাজী ময়নুল ইসলাম ও আব্দুর রউফ, এমপি'র মিডিয়া সমন্বয়ক মাহমুদ হাসান অয়ন, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, হাতিখানা ক্যাম্প নেত্রী বিন্দিয়াসহ বিভিন্ন ক্যাম্পের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আদেলুর রহমান আদেল বলেন, বাংলাদেশে অবস্থানকারী উর্দুভাষী জনগোষ্ঠীর বৃহত্তর অংশের বসবাস আমাদের এই সৈয়দপুরে। শহরের বিভিন্ন এলাকায় ২২ টি ক্যাম্পে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। তাদের প্রতিনিধি হিসেবে সমাজে নেতৃত্ব দিচ্ছেন আপনারা। চলমান সময়ে ক্যাম্পগুলোর আর্থ-সামাজিক অবস্থা সম্বন্ধে আরও বিশদ জানার সুযোগ হলো আপনাদের বক্তব্যের মাধ্যমে।

আরও পড়ুন: ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ

সেই আলোকে ক্যাম্পবাসীর জীবনমান উন্নয়নে আমার পক্ষে করণীয় সব বিষয়ে সার্বিক সহযোগীতা প্রদানে আমি বদ্ধ পরিকর। চেষ্টায় আছি আপনাদের জন্য একটি আধুনিক মডেল আবাসন প্রতিষ্ঠার। জায়গা নির্ধারণ হলেই এব্যাপারে উদ্যোগ নেয়া হবে। সৈয়দপুর শহর তথা পুরো উপজেলাকেই সুপরিকল্পিতভাবে সুন্দররুপে গড়ে তোলার জন্য ইতিমধ্যে মহাপরিকল্পনা তৈরীর পদক্ষেপ নেয়া হয়েছে। এলক্ষ্যে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে নগর উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় করেছি।

সরকারের গণপূর্ত বিভাগের রাজশাহী বিভাগীয় সিনিয়র প্লানারের মাধ্যমে এই মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। যার অংশ হিসেবে উর্দুভাষী ক্যাম্পসমুহের ব্যাপারেও পৃথকভাবে আপনাদের মতামত জানা প্রয়োজন ছিল। তাই এই অনুষ্ঠানে মিলিত হওয়া। আপনাদের পরামর্শের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করলে সকলেরই সুবিধা হবে। আপাতত সরকারী সকল সুযোগ সুবিধা যথাযথভাবে প্রাপ্তির ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আছে তা উত্তরণে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: সাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১৬ জেলে

এমপি আদেল বলেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থেকে জাতীয় পার্টির পক্ষে অবস্থান নেন তাহলে সবধরনের সহযোগীতা সর্বাত্মকভাবে আপনাদের জন্য অবধারিত থাকবে। তাই সবদিক বিবেচনা করে সকলকে নিয়ে আমাদের সাথে থাকেন। দেখবেন আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ সাধিত হবে। কেননা জাতীয় পার্টির রাজনীতিই হলো সমাজের অবহেলিত ও খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এইচএম এরশাদের আমলেই এর প্রকৃষ্ট উদাহরণ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা