বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির বিশ্ব ফটোগ্রাফিক দিবস উদযাপন
সারাদেশ
বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি

বিশ্ব ফটোগ্রাফিক দিবস উদযাপন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: আজ (১৯ আগস্ট) বিশ্ব ফটোগ্রাফি দিবস। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গোপালগঞ্জর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফটোগ্রাফিক সোসাইটি ও এই দিবসকে কেন্দ্র করে ফটোওয়াক পালন করেছেন। বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে গোপালগঞ্জের বর্নি বাওরে এই ফটোওয়াক অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত

কোনো কিছু লিখে বা বলে যতো সহজে প্রকাশ করা যায়, ছবি দিয়ে মনের গভীর অভিব্যক্তি আরো ভালো করে বোঝানো যায়। মানুষের মনে কথার থেকে ছবি অনেক বেশি প্রভাব ফেলে। যা থেকে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে আলোকচিত্র এক ধরনের প্যাসন। এই প্যাসনের জন্যই বশেমুরবিপ্রবিতে ফটোগ্রাফিক সোসাইটি বিশ্ববিদ্যালয়ের নানা সময়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

এই বিষয়ে বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মুহিত সুপ্ত বলেন, বিশ্ববিদ্যালয়ের কো ক্যারিকুলাম এক্টিভিটি যেকোনো ক্ষেত্রে হতে পারে। যেটা নিয়ে সকলের প্যাসন কাজ করে। ঠিক একই ভাবে প্যাসনের জায়গা থেকে এই সোসাইটি থেকে আমরা কাজ করি।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

সংগঠনটির সাধারণ সম্পাদক রুবেল শিকদার বলেন, প্যাসনের জায়গা থেকে আমরা সংগঠনকে সর্বোচ্চ জায়গায় দেখতে চাই। সকলের প্রচেষ্টায় বিশ্ব ফটোগ্রাফিক দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির আজকের ফটোওয়াক সফল ভাবে সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।

প্রসঙ্গত, ১৮৩৭ সালে নাইসফোর নিপেক ও লুইস ডেগুয়েরে ডেগুরে টাইপ ফটোগ্রাফিক সিস্টেম আবিষ্কার করেন। এই উপায়ের নাম হল ডাগুয়েরিয়ো টাইপ। বিজ্ঞানী লুই ডাগুয়েরে সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিক এ উপায় আবিষ্কার করেন। তার নাম অনুসারেই ছবি তোলার এই উপায়ের নাম দেয়া হয়েছে। তখন থেকেই ফটোগ্রাফিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ১৮৩৯ সালের ১৯ আগস্ট সবার প্রথম ফরাসি সরকার দিনটিকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা