চাটখিলে ইতালি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সারাদেশ

চাটখিলে ইতালি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে এক ইতালি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতেরা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ১০ ভরি স্বর্ণের গয়না, নগদ প্রায় সাড়ে চার লাখ টাকা, সাতটি দামি মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত

বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের সোবহানপুর গ্রামের রুহুল আমিন মাস্টারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরের দিকে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে শনাক্ত কিংবা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।

রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ জামাল বলেন, বুধবার রাত আড়াইটার দিকে একদল ডাকাত তাঁর ওয়ার্ডের সোবহানপুর গ্রামের রুহুল আমিন মাস্টারের বাড়ির আমিন ভিলায় হানা দেয়।

আরও পড়ুন : সুদানে ভয়াবহ বন্যায় নিহত ৭৭

সশস্ত্র ডাকাতেরা বাড়ির পাকা ভবনের লোহার ফটক এবং ঘরের দরজা ভেঙে ভেতর ঢুকে ইতালিপ্রবাসী মাজাহারুল ইসলামসহ পাঁচজনকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে।

তিনি আরও বলেন, এরপর ঘরের আসবাব ভাঙচুর ও তছনছ করে সাড়ে ১০ ভরি স্বর্ণের গয়না, নগদ প্রায় সাড়ে চার লাখ টাকা, সাতটি দামি মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে। এ ছাড়া একটি দামি ল্যাপটপ ভেঙে ফেলে।

তাঁরা খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত জানেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

ইউপি সদস্য শাহজামাল জানান, ইতালিপ্রবাসী মাজাহারুল ইসলামসহ পরিবারের পাঁচজন সপ্তাহখানেক আগে দেশে এসেছিলেন।

শুক্রবার চাটখিলের একটি কমিউনিটি সেন্টারে তাঁর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা