ওজনে কম ও বেশী দামে পণ্য বিক্রির অপরাধে জরিমানা
সারাদেশ

ওজনে কম ও বেশী দামে পণ্য বিক্রির অপরাধে জরিমানা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ওজনে কম ও বেশী দামে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে তিন দোকানিকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে উলিপুর শহরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উলিপুর বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন : সুদানে ভয়াবহ বন্যায় নিহত ৭৭

এ সময় নিখিল মাঝির ইলিশ মাছের দোকানে ওজন কম দেওয়ার অপরাধে ২ হাজার টাকা, রমজান আলীর মনিহারীর দোকানে মূল্য তালিকা না দিয়ে ইচ্ছামত মূল্যে পন্যসামগ্রী বিক্রয়ের অপরাধে ১ হাজার টাকা ও রফিকুল ইসলামের ডিমের দোকানে বেশী দামে ডিম বিক্রয়ের অপরাধে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উলিপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জয়নুল আবেদীন এবং উলিপুর থানা পুলিশ সহযোগিতা করেন।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ভোক্তা অধিকারের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা