অপারেশন থিয়েটার থেকে পালালেন চিকিৎসক
সারাদেশ
গাফলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ

অপারেশন থিয়েটার থেকে পালালেন চিকিৎসক

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে প্লানেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের গাফিলতির কারণে সৈয়দা মাজেদা বেগম নামে এক রোগীর মৃত্যুর অভিযোগে পাওয়া গেছে। রোগীকে অপারেশন থিয়েটারে রেখেই চিকিৎসক পালিয়ে যান বলে দাবী করেছেন রোগীর স্বজনরা।

আরও পড়ুন : শ্রীমঙ্গলে টিলা ধসে নিহত ৪

শুক্রবার (১৯ আগস্ট) সকালে মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার প্লানেট হাসপাতালের ভেতরে এ ঘটনাটি ঘটে। মৃত সৈয়দা মাজেদা বেগম মাদারীপুর ডাসার উপজেলার ডাসার গ্রামের মৃত নুরুউদ্দীন আহম্মেদের স্ত্রী।

মৃতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাড়ির সিড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে হাটুর জয়েন্টে আঘাত পায় মাজেদা বেগম। পরে পরিবারের লোকজন রাতে শহরের প্লানেট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।

এ সময় ভর্তি করানোর পরে দায়িত্বরত চিকিৎসক মহসিনা খান (আইরিন) হাটুর অপারেশন করানোর কথা বলেন। পরে শুক্রবার সকাল ৮ টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে যান তারা। সকাল ৯ টার দিকে ওই চিকিৎসক রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের করে উন্নত চিকিৎসার জন্য এম্বুলেন্সে উঠিয়ে দিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলেন।

আরও পড়ুন : সুদানে ভয়াবহ বন্যায় নিহত ৭৭

এসময় চিকিৎসক হাসপাতাল থেকে সটকে পড়েন। স্বজনরা রোগীর রিপোর্ট চাইলে হাসপাতাল থেকে জাননো হয় রোগী মারা গিয়েছেন।

মৃত মাজেদা বেগমের ছোট ছেলে সৈয়দ মুনিম অভিযোগ করে বলেন, হাসপাতালের ডাক্তার আইরিনের গাফলতির ফলে কারণেই আমার মায়ের মৃত্যু হয়েছে।

তিনি যদি না পারতেন তাহলে কেন আমার মায়ের অপারেশন করালেন। তাও অপারেশন করানোর মাঝেই আমার মাকে ওটি থেকে বের করে দিয়ে বলেন অন্য কোথাও নিয়ে যেতে। ঘটনা ঘটিয়ে সাথে সাথেই তিনি পালিয়ে চলে গেছেন।

আরও পড়ুন : ১৭ বারসহ সীমান্তে স্বর্ণ পাচারকারী আটক

মৃত মাজেদা বেগমের বড় ছেলে সৈয়দ আবুল কালাম বলেন, আমার মায়ের রিপোর্ট ভালো ছিলো। ডাক্তার আইরিন অপারেশন রুমে নিয়ে, অপারেশন কম্পিলিট না করেই চলে যান। তারা তখনো বলে নি আমার মা মারা গেছে। তারা ২ ঘন্টা পরে এম্বুলেন্সে উঠিয়ে ইসিজি করে বলেন ওনি মারা গেছেন। কোনো দায়িত্বশীল লোক এগিয়ে আসে নি। আমার মায়ের মতো এভাবে যেন আর কাউকে মারা যেতে না হয় সরকার আর স্বাস্থ্য অধিদফতরের নজর দেওয়া উচিত।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি। চিকিৎসকও ঘটনার পর হাসপাতাল থেকে সরে পড়েন।

আরও পড়ুন : দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. মুনির আহমেদ খান বলেন, আমি এখনো বিষয়টি শুনিনি। তবে এ ঘটনায় অভিযোগ আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা