সাংবাদিক সবুজের মায়ের মৃত্যুবার্ষিকী
সারাদেশ

সাংবাদিক সবুজের মায়ের মৃত্যুবার্ষিকী

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় সাংবাদিক কুদরতে খোদা সবুজের মা মমতাজ বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আরও পড়ুন : উর্ধ্বমুখী পাগলা ঘোড়া ছুটবে কত দূর!

বুধবার (১০আগস্ট) মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনভর কোরআন খতম, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মরহুমের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ করা হয়। দোয়া পরিচালনা করেন দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা অধ্যক্ষ জামসেদ উদ্দিন সোয়াইব।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের মিরপুর উপজেলা সংবাদদাতা হুমায়ুন কবির হিমু, মাওলানা সিহাবুল হক, ক্বারী মাওলানা মোহাম্মদ শরিফুল ইসলাম, হাফেজ মাওলানা নুরুন আমীন প্রমুখ।

আরও পড়ুন : ঢাকা-দিল্লি প্রতিরক্ষা সংলাপ বৃহস্পতিবার

এদিকে, এশার রাত ৯টার দিকে সময় স্থানীয় মারকাজুল ওয়াজ কুরআন-সুন্নাহ মাদরাসায় মরহুমা মমতাজ বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন মারকাজুল ওয়াজ কুরআন-সুন্নাহ মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা বরকত উল্লাহ আজমী।

এ সময় উপস্থিত ছিলেন নুরুজ্জান বিশ্বাস ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালাম, হাফেজ জমির উদ্দিন, মুফতি মাওলানা রেজাউল করিম, হাফেজ রোকনুজ্জান, হাফেজ আনাস উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন : বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, মরহুমা মমতাজ বেগম ২০১৭ সালের ১০ আগস্ট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন। তিনি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মো. শফিউল্লাহ শেখের স্ত্রী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা