সৈয়দপুরে নগর উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা
সারাদেশ

সৈয়দপুরে নগর উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

আমিরুল হক, নীলফামারী: জাতীয় পার্টি সমর্থিত নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমানের ব্যবস্থাপনায় নীলফামারীর সৈয়দপুরে নগর উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: গরিব মানুষের জন্য কাজ করছে সরকার

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নগর উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের রাজশাহী বিভাগের জ্যেষ্ঠ সচিব ফখরুল ইসলাম।

মতবিনিম সভায় বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সম্পাদক মোজাম্মেল হক, পৌর কাউন্সিলর জোবাইদুর রহমান, পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা শাহীন আকতার, পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা এরশাদ হোসেন পাপ্পু, স্থানীয় জাপানেতা ময়নুল কাজী প্রমূখ।

আরও পড়ুন: ১৯ দিনের অকটেন মজুত আছে

বক্তারা বলেন, সৈয়দপুরের উন্নয়ন করতে হলে রেলওয়ের ও পৌরসভার জমি সংক্রান্ত যে সমস্যা রয়েছে সবার আগে তার সমাধান করতে হবে। সৈয়দপুরের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর রয়েছে এমনিতেই । বিমানবন্দর আন্তর্জাতিক হলে সৈয়দপুরের ব্যপক উন্নয়ন হবে। এরপরও যদি এমপি আদেলুর রহমান যদি কোনো ইতিবাচক কর্মসূচী হাতে নেন তাহলে তাঁর সাথে থাকার আশ্বাস দেন তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা