বোয়ালমারীতে আসামী ধরতে গিয়ে এসআই ছুরিকাহত
সারাদেশ

বোয়ালমারীতে আসামি ধরতে গিয়ে এসআই ছুরিকাহত

কামরুল সিকদার, বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাদক ব্যবসায়ী সুমন মিয়াকে গ্রেফতার করতে গিয়ে আসামীর ছুরিকাঘাতে আহত হয়েছেন এক উপ-পুলিশ পরিদর্শক (এসআই)।

আরও পড়ুন : গণতান্ত্রিক সরকার রাষ্ট্র চালাচ্ছে

মঙ্গলবার (৯ আগস্ট) রাতে ওয়াপদা মোড়ে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। ওয়ারেন্টভুক্ত আসামী সুমন মিয়া বোয়ালমারী পৌরসভার কামার গ্রামের খোসরুল আলম ওরফে আবু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আসামী সুমন মিয়ার নামে জেলার নগরকান্দা থানায় ৩০২/২০১/৩৮০ ধারার এবং গোপালগঞ্জ জেলায় জিআর পরোয়ানাভুক্ত ৯৩/১৭১ ধারায় মামলা রয়েছে। সম্প্রতি আদালত সুমন মিয়াকে গ্রেফতারের আদেশ দেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মামুন ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামী সুমন মিয়াকে গ্রেফতার করতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের জর্জ একাডেমির সামনে অবস্থান করছিলেন। পুলিশের অবস্থান টের পেয়ে এ সময় আসামী সুমন মিয়া পানি উন্নয়ন বোর্ড অফিসের দেয়াল টপকে পার্শ্ববর্তী পাট খেতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এসআই মামুন ইসলাম তাকে জাপটে ধরেন। তখন আসামী সুমন মিয়া আর সাথে থাকা ছুরি দিয়ে এসআই মামুন ইসলামকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বোয়ালমারী থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীকে গ্রেফতার করে। এ ঘটনায় উপ পুলিশ পরিদর্শক মামুন ইসলাম আহত হন। পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন : বিশ্ববাজারে কমেছে শস্যের দাম

আহত উপ পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী সুমন মিয়া জর্জ একাডেমি স্কুলের কাছে অবস্থান করছে- এমন খবর পেয়ে তাকে ধরতে গেলে আসামী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাকে ধাওয়া দিলে আসামী আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। আসামীর হাতে হাত কড়া লাগাতে গেলে তার কাছে থাকা ছুরি দিয়ে আমার মুখে আঘাত করে। মুখ সরিয়ে ফেললে দুই ঠোঁট হালকা কেটে যায় এবং তার কাছে থাকা লাঠি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। তার পরে আসামীর হাতে হাত কড়া লাগানো হয়। পুলিশের কাজে বাঁধা ও হামলা করার কারণে তার নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সুমন অনেক ধূর্ত। সে একাধিক মামলার আসামী। তার নামে বোয়ালমারী থানায়ও মাদক মামলা রয়েছে। ওয়ারেন্ট ভুক্ত ওই আসামীকে গ্রেফতার করতে গেলে আসামী এবং পুলিশের এসআই মামুন ইসলামের ধস্তাধস্তি হয়। এ সময় আসামী পুলিশের এসআইকে আঘাত করে। আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আসামি সুমন মিয়াকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা