ঝালকাঠির বিষখালী ও সুগন্ধা নদীর জোয়ারে ১৮ গ্রাম প্লাবিত
সারাদেশ

ঝালকাঠির বিষখালী ও সুগন্ধা নদীর জোয়ারে ১৮ গ্রাম প্লাবিত

ঝালকাঠি প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিন্মচাপের কারনে উপকুলীয় জেলা ঝালকাঠির বিষখালী ও সুগন্ধা নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পাওয়ায় জেলার ৩টি উপজেলার ১৮টি গ্রাম প্লাবিত হয়েছে।

আরও পড়ুন: গণতান্ত্রিক সরকার রাষ্ট্র চালাচ্ছে

বুধবার ভোর রাত থেকে বিষখালী ও সুগন্ধা নদীর পূর্নিমার জোঁ’র কারণে উচু জোয়ারের পানিতে এসব গ্রাম তলিয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে থেমে থেমে বৃষ্টি হয়। বৃষ্টি ও বাতাসের ফলে কৃষি-মৎস্যসহ গ্রামের কাঁচা ঘরবাড়ি ও রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে।

কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর অংশে বেরিবাধ না থাকায় জোয়ারের পানিতে উপজেলা পরিষদ ভবন, ইউএনও’র অফিস ও বাসভবন সহ ১১টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। কাঠালিয়া, আউরা, চিংড়াখালী, জয়খালী, কচুয়া, শৌলজালিয়া, আওরাবুনিয়া, আমুয়া, মশাবুনিয়া গ্রামের মৎস্য এবং কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। এসব গ্রামের কাঁচা রাস্তা ও ঘর-বাড়ি প্লাবিত হয়ে মারাত্মক জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমেছে শস্যের দাম

অপরদিকে, নলছিটি ও রাজাপুরের নিম্মঞ্চলে ৭টি গ্রাম প্লাবিত হয়। এসব এলাকার মৎস্য ও কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েন স্থানীয়রা। রান্না ঘরে পানি ঢুকে রান্নার কাছে মারাত্মক দূর্ভোগের সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা