মাদারীপুরে চোলাইমদ ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার
সারাদেশ

মাদারীপুরে চোলাইমদ ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের ডাসারে গভীর রাতে অবৈধ মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে চোলাইমদ ও মদ তৈরির সরঞ্জামাদিসহ ১৫লিটার মদ উদ্ধার করে ডাসার থানা পুলিশ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না

পুলিশ সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে এস আই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার পশ্চিম দর্শনা মধু সুধন দে এর বসত ঘরের পিছনে খুপড়ি ঘরে অভিযান পরিচালনা করেন।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ তৈরির মুলহোতা মধু সুধন দে(৫০) ঘর থেকে পালিয়ে যায়। সে উপজেলার পশ্চিম দর্শনার মৃত মাদব চন্দ্র দে এর ছেলে।এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ লিটার মদ তৈরির সরঞ্জাম, একটি নীল ড্রাম, দুটি সিল বারের পাতিল ও একটি প্লাস্টিকের খালি বোতল উদ্ধার করে।পলাতক আসামি মধু সুধনের বিরুদ্ধে মাদকদ্রব্য মদ তৈরির সরঞ্জাম ও কাঁচামাল নিজ হেফাজতে রাখার অপরাধে ডাসার থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমেছে শস্যের দাম

এবিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান জানান, মদ তৈরি এবং বিক্রি করার গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৫ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম ও কাঁচামাল উদ্ধার করা হয়েছে।অবৈধ মদ তৈরির দায়ে মাদক দ্রব্য আইনে ডাসার থানায় একটি মামলা রুজু হয়েছে।তিনি আরও বলেন ডাসার থানাকে মাদকমুক্ত রাখতে থানা পুলিশ সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: এখনো কেউ মারা যায়নি!

এ সময় আরো জানা গেছে, মধুসুধন ২বছর আগে তিন বস্তা মদসহ আটক হয়েছিল সে মামলা এখনও চলমান রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা