সারাদেশ

দরপত্র ছাড়াই ভাঙছে সাব রেজিস্ট্রার অফিস ভবন

শওকত জামান, জামালপুর: সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে দরপত্র আহবান ছাড়াই ভাঙা হচ্ছে জামালপুরের মেলান্দহ উপজেলা সাব রেজিস্ট্রার অফিস ভবন। পরিত্যক্ত ঘোষণা ছাড়াই উপজেলা চেয়ারম্যান তার লোকজন দিয়ে ভবনটি ভেঙে নিচ্ছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না

মেলান্দহ উপজেলা পরিষদ চত্বরেই সাব রেজিস্ট্রার অফিস ভবন। কয়েক বছর আগে কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনেই কার্যক্রম চলছিল স্বাভাবিক গতিতে। কিন্তু উপজেলা চেয়ারম্যান এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা বা ভাঙার দরপত্র আহবান না করেই ভবনটি ভেঙে ফেলছেন।

ভবন ভাঙার দায়িত্ব পালন করছেন মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ। মনগড়াভাবে সরকারি ভবন ভাঙায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ইমরান খানের চিফ অফ স্টাফ আটক

মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান জানান, দরপত্র আহবান করা না হলেও উপজেলা পরিষদের সিদ্ধান্তেই সাব রেজিস্ট্রার অফিস ভবন ভাঙা হচ্ছে।

মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ সাংবাদিকদের জানান, উপজেলা চেয়ারম্যানের নির্দেশে তিনি সাব রেজিস্ট্রার অফিস ভবন ভাঙার
দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা