মাদারীপুরে পৃথক অভিযানে ৭ ডাকাত গ্রেফতার
সারাদেশ

মাদারীপুরে পৃথক অভিযানে ৭ ডাকাত গ্রেফতার

শফিক স্বপন মাদারীপুর: পৃথক দুটি অভিযান চালিয়ে মাদারীপুরের শিবচর থানা পুলিশ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক ৩০ লক্ষাধিক টাকার মালামাল গোপালগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে শুরু হচ্ছে ‘গণভোট’

পুলিশ জানায়, গত ইং ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১ টার দিক ঢাকার আরমানী টোলা নয়া বাজার থেকে মেসার্স জনপ্রিয় বাগদাদ ট্রান্সপোর্ট পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মোঃ আউয়াল সিকদার (ঢাকা মেট্রো-ন-১১-৮২৭৭) পিকআপে কাপড়, জুতা, চক পাইডার, লোহা সহ বিভিন্ন ধরনের আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকার মালামাল লোড করে লাল রং এর ত্রিপল দ্বারা মালামাল বেধে চালক মোঃ আসাদুল আকন (২২), হেলপার মোঃ আলমগীর মীর (৩০), দের দ্বারা মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে দেয়। রাত আনুমানিক সাড়ে ১২ টার দিক ঢাকা-খুলনা এ·প্রেসওয়ের মাদারীপুরের শিবচরের সীমানা নামক স্থানে পিছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যানে আসা ডাকাতদল মালামাল বোঝাই পিকআপের সামনে বেরিকেট সৃষ্টি করে চালক ও হেলপারকে মারপিট করে গাড়ীটি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় মোঃ সজিব (২৩), মোহাম্মাদ আলী (১৮), মোঃ আলমগীর মীর (৩০) ও গাড়ীর চালক মোঃ আসাদুল আকনকে (২২) আসামী করে শিবচর থানায় মামলা দায়ের করেন মেসার্স জনপ্রিয় বাগদাদ ট্রান্সপোর্ট পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সত্বাধিকারী নাহিদ ইত্তেসাফ আলী। পুলিশ পিকআপের হেলপার আলমগীর মীর ও চালক মোঃ আসাদুল আকনকে আটক করে জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী বিল্লালের হেফাজতে মালামাল রয়েছে বলে জানতে পারে। পরে শিবচর থানা পুলিশের একাধিক টিম মাঠে নামে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিল্লালকে আটক করে তার স্বীকারোক্তি মোতাবেক গোপালগঞ্জ সদর থানার ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে লুন্ঠিত ট্রাক ও ৩০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করে। এসময় তাদের সহযোগী রাকিবকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: রোহিঙ্গাদের আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ইমান উদ্দিন বেপারীকান্দি গ্রামে অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ মেহেদী কাজী, সাগর মাদবর ও রাকিব মাদবরদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০ ইঞ্চি লম্বা ১টি স্টীলের তৈরি ধারালো ছুরি, ১০ ইঞ্চি লম্বা ১ টি স্টীলের তৈরি ধারালো চাপাতি, ২ টি সেলাই রেঞ্জ, মোটা রশি, রেজিষ্ট্রেশন বিহীন ১ টি লাল রংয়ের মাহিন্দ্র কোম্পানির মোটর সাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা