সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

হলি সিয়াম শ্রাবণ, ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে সিএনজি চালিত অটোরিক্সা ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল মিয়া (৪৫) নামে স্থানীয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে গৌরীপুর-শাহগঞ্জ সড়কে গাগলার মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার বোকাইনগর মামুদ নগর এলাকার মৃত জয়নাল মিয়ার ছেলে। তিনি অচিন্তপুর গ্রামে শ্বশুর বাড়ীতে বসবাসকরেন। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: ইউক্রেনে শুরু হচ্ছে ‘গণভোট’

আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় জহিরুল ইসলাম ছোটন জানান, ঘটনারদিন উজ্জল মিয়া আরও তিনজনকে নিয়ে অচিন্তপুর থেকে মটর সাইকেল চালিয়ে শাহগঞ্জ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় উল্লেখিত এলাকায়সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ লাগে। এতে মটর সাইকেল চালক উজ্জল মিয়া ঘটনাস্থলে মারা যান ও উভয়যানের
দশজন যাত্রী মারাত্মভাবে আহত হন।

আরও পড়ুন: ঢাকা-নমপেন এফটিএ চুক্তিতে সম্মত

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা