রাস্তা সংস্কারের টাকা ভাগিয়ে নিলো চেয়ারম্যান-মেম্বার
সারাদেশ

রাস্তা সংস্কারের টাকা ভাগিয়ে নিলো চেয়ারম্যান-মেম্বার

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের একটি কাঁচা রাস্তা সংস্কারের জন্যে বরাদ্দকৃত টি,আর এর টাকা কাজ না করেই উত্তোলণ করে ভাগভাটোয়ারা করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন এর উপ-পরিচালক বরাবর একটি অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী।

আরও পড়ুন: ঢাকা-নমপেন এফটিএ চুক্তিতে সম্মত

জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরী ইকুরিয়া কান্দা গ্রামের সরকার বাড়ি জামে মসজিদ হতে সুলতান ফকিরের বাড়ি পর্যন্ত একটি কাঁচা রাস্তা সংস্কারের জন্যে টি,আর প্রকল্পের আওতায় ১লক্ষ ১৯হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। যে প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন। অপর দিকে একই গ্রামের আব্দুল মজিদের বাড়ি হতে রোকন উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্যে আরেকটি টি, আর প্রকল্পের আওতায় ৫৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। যে প্রকল্পের সভাপতি স্থানীয় মেম্বার রফিকুল ইসলাম। উক্ত প্রকল্প দু’টিতে কাজ না করেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজসে বরাদ্দকৃত টাকা উত্তোলনের পর ভাগভাটোয়ারা করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী। পরে বিষয়টি নিয়ে এলাকাবাসীর পক্ষে মো. সিরাজ উদ্দিন ভূইয়ার স্বাক্ষরিত একটি অভিযোগপত্র ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন এর উপ-পরিচালক বরাবর প্রদান করেন ।

আরও পড়ুন: রোহিঙ্গাদের আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

এ বিষয়ে অভিযোগকারী সিরাজ উদ্দিন ভূইয়া বলেন, উক্ত রাস্তায় পাঁচ গ্রামের মানুষ যাতায়াত করে। বৃষ্টি হলে গ্রামবাসীসহ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। ওই অবস্থায় আমরা এলাকাবাসী মিলে একটি ইটের খলা থেকে কিছু ডাস্ট ও রাবিশ কিনে এনে রাস্তাটিতে ফেলেছি। পরে জানতে পারি রাস্তাটি সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ আসলেও কাজ না করে পুরো টাকা চেয়ারম্যান-মেম্বার মিলে আত্মসাৎ করেছে। বিষয়টি জানার পর এলাকাবাসী মিলে দুদক বরাবর তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছি। আমরা তাদের উপযুক্ত বিচার চাই।

মেম্বার রফিকুল ইসলাম বলেন, টিআর প্রকল্প পেয়ে চার মাস আগে রাস্তাটিতে কাজ করেছি, বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ায় এখন আবার কাজ করে দিচ্ছি।

আরও পড়ুন: ইউক্রেনে শুরু হচ্ছে ‘গণভোট’

চেয়ারম্যান শিহাব উদ্দিন বলেন, বরাদ্দ পাওয়ার পর বৃষ্টির কারণে মাটির অভাবে রাস্তার সংস্কার কাজ করতে পারিনি, এখন দ্রুত করে দেবো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, যদি বিষয়টি এমন হয়ে থাকে তাহলে চেয়ারম্যান ও মেম্বারের সাথে কথা বলে কাজটি করে দিতে বলবো।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, বরাদ্দের টাকা পাওয়ার পর কাজ না করা এটা আমি বিশ্বাস করতে পারছি না। যদিও এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। চেয়ারম্যানের সাথে কথা বলে বিষয়টি আমি দেখছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা