গাইবান্ধায় জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল
সারাদেশ

গাইবান্ধায় জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

গাইবান্ধা জেলা প্রতিনিধি : জ্বালানি তেল ও সারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আরও পড়ুন : উর্ধ্বমুখী পাগলা ঘোড়া ছুটবে কত দূর!

বুধবার (১০ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাতীয় পার্টির জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আব্দুর রশীদ সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরোয়ার হোসেন শাহীন, শাহজাহান খান আবু, রেজাউন্নবী রাজু, নুরুল ইসলাম নাদুয়া, হাসান হাবীব তোতা প্রমুখ।

আরও পড়ুন : ১৯ দিনের অকটেন মজুত আছে

বক্তাগণ বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ডিজেল ও সারের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকরা ফসল উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবে।

নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অবিলম্বে সব জিনিসের দাম কমানোর দাবি জানানো হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা