সারাদেশ

ফেনসিডিলসহ নারী গ্রেফতার

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে গাড়ি চেকিংকালে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ওই নারীর নিকট হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আমরা চাচ্ছি রোহিঙ্গারা আসুক

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত সোয়া ১টার সময় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস আলম এন্টারপ্রাইজ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুফিয়া বেগম (৫০) ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার জাসন মশালডাঙ্গী গ্রামের মৃত আবুল কালামের স্ত্রী।

থানা সুত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ সুলতান মাহমুদের নেতৃত্বে বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ীতে জনৈক মোঃ আশরাফুল ইসলামের দোকানের পশ্চিম পার্শ্বে ঢাকা-রংপুর মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত সোয়া ১টার সময় যাত্রীবাহী বাস আলম এন্টারপ্রাইজ (রেজি নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৬৪২৩) থামিয়ে চেকিং করাকালে বাসের যাত্রী বেশে মাদক কারবারি নারী সুফিয়া বেগমের (৫০) হেফাজত থেকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বাসে ডাকাতি-ধর্ষণের মূলহোতা গ্রেফতার

বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, পলাশবাড়ী থানার মামলা নং-০৬/২০৯, তারিখ-০৪/০৮/২০২২, ধারা-৩৬(১) এর ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একটি রুজু করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা