সারাদেশ

গলা কেটে হত্যায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় ইজিবাইক চালক মাসুদ রানাকে (২৫) গলা কেটে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

আরও পড়ুন: বাসে ডাকাতি-ধর্ষণের মূলহোতা গ্রেফতার

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করে বলেনে, একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম রাকিবুল ইসলাম রাকিব। তিনি কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ী কলোনীপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার টালিপাড়া এলাকার কুটি মিয়ার ছেলে শিপলু , উদিবাড়ি এলাকার মিজানুর রহমান মিলনের ছেলে তন্ময় এবং একই এলাকার ইউনুস আলীর ছেলে শামীম।

আরও পড়ুন: আমরা চাচ্ছি রোহিঙ্গারা আসুক

অনুপ কুমার নন্দী জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তন্ময় ও শিপলু আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাদেরকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাকিব ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শামীম পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি শিপনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ জুলাই রাত ৮টার দিকে ইজিবাইক চালক মাসুদ রানা ভাড়ায় যাত্রী বহনের উদ্দ্যেশ্যে বাড়ি থেকে বের হন। সেদিন রাতে নিখোঁজের পর ১১ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরতলীর বাড়াদি গ্রামের বাগারের মাঠের মধ্যে রাস্তার পাশ থেকে মাসুদের রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে মাসুদের ভাড়ায় চালিত ইজিবাইকটি চুরি করতে ব্যর্থ হওয়ায় তাকে গলা কেটে হত্যা করে। ওই দিন নিহতের বাবা ইয়ার আলী মালিথা আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে ৪ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা