সারাদেশ

৫০ মেধাবী শিক্ষার্থী পেল সাইকেল

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্কুলের দরিদ্র ৫০ জন গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে ওই সাইকেল বিতরণ করা হয়।

আরও পড়ুন: আমরা চাচ্ছি রোহিঙ্গারা আসুক

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ওই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোখছেদুল মোমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল হাসনাত সরকার, কাশিরাম ইউপি চেয়ারম্যান লানচু চৌধুরীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশল কর্মকর্তা (এলজিইডি) এস এম আলী রেজা রাজু।

আরও পড়ুন: ফিল্মি কায়দায় চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ

বাইসাইকেল পাওয়া শিক্ষার্থী মকবুল হোসেন ও আব্দুর রহিম জানায়, প্রতিদিন তাদের পায়ে হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। এত দিন অনেক কষ্ট করতে হয়েছে। প্রায়ই নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব হয়নি। তবে সাইকেল পেয়ে তার সুবিধা হয়েছে। এখন সাইকেল চালিয়ে সময়মতো বিদ্যালয়ে যেতে পারব।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, এসব শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে আসতো। তাদের মানবিক দিক বিবেচনায় বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা