নোয়াখালীতে চিংড়িতে জেলি
সারাদেশ

নোয়াখালীতে চিংড়িতে জেলি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার পৌরবাজারে অভিযান চালিয়ে ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চিংড়ি মাছে জেলি মিশিয়ে ওজন বাড়ানোর অপরাধে ২ মাছ ব্যবসায়ীকে ৭ দিনের কারাদন্ড দেওয়া হয়।

আরও পড়ুন : পাক পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে যাত্রাবিরতি

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মাইজদী পৌর বাজারে চিংড়ি মাছের মধ্যে ওজন বাড়ানোর জন্য জেলি মিশিয়ে বিক্রি করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ২ মাছ ব্যবসায়ীকে আটক করে তাদের ৭ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে এবং মাছ গুলো জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানার পুলিশ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা